“আর ক্ষমতা ছিল না” বিরাটকে নিয়ে এমন কেন বললেন পারাস মামব্রে?

“আর ক্ষমতা ছিল না” বিরাটকে নিয়ে এমন কেন বললেন পারাস মামব্রে?

নিউজ ডেস্ক: “আর টানার মতো ক্ষমতা ছিল না” ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে সদ্য অবসর নেওয়া বিরাট কোহলি প্রসঙ্গে এমনটাই দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং কোচ পারাস মামব্রে। তিনি দাবি করেন যে কিং কোহলি বুঝেশুনেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানেই শেষ নয়, তাঁর মতে অনেক সময় সরে দাঁড়ানো বাড়তি অনুপ্রেরণা জোগায়। এক কথায় বলতে গেলে, তিনি বিরাটের টেস্ট ক্রিকেটকে চিরবিদায় জানানোর সিদ্ধান্তকে সমর্থন করেন। 

রাত পোহালেই ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু। এখন থেকেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে শুরু হয়ে গেছে এই সিরিজ নিয়ে পোস্ট করা। ক্রিকেটপ্রেমীদের আগ্রহ একেবারে আকাশ ছুঁয়েছে এই সিরিজকে ঘিরে। কেউ মনে করছেন যে ভারত গত দুটি সিরিজের ব্যর্থতা ভুলিয়ে ঘুরে দাঁড়াবে। আবার অনেকে মনে করছেন যে ইংল্যান্ড ভালো লড়াই দেবে। সবমিলিয়ে, দুই দেশেরই ক্রিকেটপ্রেমীরা আশাবাদী যে এক হাড্ডাহাড্ডি সিরিজ তারা দেখবে। একদিকে গিলের কাছে বড় চ্যালেঞ্জ নিজেকে অধিনায়ক হিসেবে প্রমাণ করা। আবার অন্যদিকে ইংল্যান্ডের কাছে চ্যালেঞ্জ নিজেদের দাপট ধরে রাখা। 

তবে সিরিজ শুরুর আগে সদ্য অবসর নেওয়া বিরাট কোহলি প্রসঙ্গে নিজের মতামত জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ পারাস মামব্রে। তিনি মনে করেন, “আরো পাঁচ বছর খেলতে পারত না বিরাট। ওর নিজের একটা লড়াই রয়েছে। ও বুঝতে পেরেছে ওর সরে দাঁড়ানোর সময় এসে গেছে। নিজের অবদান সম্পর্কে জানে বিরাট। আর সেটা বহু ক্ষেত্রে বাড়তি অনুপ্রেরণার কাজ করে। হয়তো সেটা ভেবেই ও সরে দাঁড়িয়েছে। এটা এক ধরনের নিঃস্বার্থ মনোভাব।” একই কথা তিনি মনে করেন রোহিত শর্মার ক্ষেত্রেও।

তিনি আরো বলেন, “একটা সময় আসে যখন এত সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার মত মানসিকতা থাকে না। নিজের সবটা দেওয়ার মতো মেন্টাল কন্ডিশন যদি না থাকে, তাহলে সেটা সরাসরি স্বীকার করে নেওয়া উচিত এবং সে ওক্ষেত্রে মন দেওয়া উচিত অন্যান্য ফরম্যাটগুলিতে। তাতে লাভ হবে দলের।” এবার দেখার বিষয় যে বিরাট কোহলি ও রোহিত শর্মা ছাড়া কেমন পারফর্ম করে ভারতীয় ক্রিকেট দল। তারা কি পারবে ইংল্যান্ডের মাটিতে তাদের পরাজিত করতে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *