“ওদের অভাব অনুভব করব” রোকোকে মিস করবেন রাহুল

“ওদের অভাব অনুভব করব” রোকোকে মিস করবেন রাহুল

নিউজ ডেস্ক: “ওদের অভাব অনুভব করব” হেডিংলি টেস্টের আগে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার কেএল রাহুল। তিনি জানান যে এই প্রথমবার তিনি মাঠে নামবেন দুই তারকাকে ছাড়া। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে রোকো ছাড়া ড্রেসিংরুমে ঢুকতে অদ্ভুত লাগছে। তবে শেষে তিনি পরিষ্কার করে দেন যে দুজনেরই সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। 

আর মাত্র কয়েকটা ঘন্টা। তারপরই শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। মোট পাঁচটি ম্যাচ খেলা হবে। প্রথমটি খেলা হবে হেডিংলিতে। ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গেছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। এই মুহূর্তে সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে চলছে ম্যাচকে ঘিরে পোস্ট। বলা ভালো, এখন থেকেই ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছেন দুই দেশের ক্রিক ম্যানিয়াকরা। এক পক্ষের মতে ভারত সিরিজ নিয়ে যাবে। আবার আরেক পক্ষের বক্তব্য, শেষ হাসি ইংল্যান্ডই হাসবে। সবমিলিয়ে, লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বেশ বোঝা যাচ্ছে।

তবে সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটের কেএল রাহুল জানালেন ঠিক কেমন লাগবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া। ডিসি তারকা বুঝিয়ে দেন যে তিনি দুজনকেই খুব মিস করবেন। রাহুল যখন প্রথমবার দলে এসেছিলেন তখন বিরাট ও রোহিত দুজনেই নিয়মিত সদস্য ছিলেন। বলতে গেলে, নিজের ক্রিকেট জীবনের এক বড় অংশ তিনি রোহিত-বিরাটের নেতৃত্বেই কাটিয়েছেন। সুতরাং, তাঁর নজরে দুই তারকা ক্রিকেট জগতের সবকিছু।

রোহিত-বিরাট না থাকা প্রসঙ্গে রাহুল বলেন, “গত এক দশক ধরে দুজনেই ভারতীয় ক্রিকেটের স্তম্ভ। সত্যিই অনুভব করব ওদের অভাব। ওদের দুজনকে ছাড়া এই প্রথমবার আমি খেলতে নামব। এখনো পর্যন্ত যেই ৫০টি টেস্ট আমি খেলেছি, প্রত্যেকটিতেই বিরাট ও রোহিত ছিল। তাই অদ্ভুত লাগছে ড্রেসিংরুমে ঢুকতে। কিন্তু সম্মান জানাবো ওদের সিদ্ধান্তকে। দুজনেই দেশকে অনেককিছু দিয়েছে এবং চিরকাল কিংবদন্তি হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটের। কিন্তু এবার সময় এসেছে আমাদেরও এগিয়ে আসার।” এবার দেখার বিষয়, দুই তারকা ছাড়া কেমন পারফর্ম করে দল। গিল কি পারবেন টেস্টে ভারতের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনতে? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *