নিউজ ডেস্ক: অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে খাতা খুলতে পারলেন না কদিন আগে শেষ হওয়া আইপিএলের অরেঞ্জ ক্যাপ হোল্ডার সাই সুদর্শন। মাত্র তিনটি বল টিকতে পারলেন তিনি। চতুর্থ বলে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। শূন্যতে আউট হন তিনি। স্বাভাবিকভাবেই, সকলেই বেশ হতাশ হন। অনেকেই আশা করেছিলেন যে যেই ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন সুদর্শন, তাতে তিনি বড়সড় কিছু করে দেখাবেনই। কিন্তু তা তো হলোই না। বরং তার সম্পূর্ণ উল্টোটা হলো। বলতে গেলে, যেটা তাঁর থেকে আশা করা হয়নি, ঠিক সেটাই হয়।
গত আইপিএলে ব্যাট হাতে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন গুজরাট টাইটানসের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন। একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। শুধু দুর্দান্ত ইনিংস নয়, একেবারে ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি। এবার তিনি একাধিক অর্ধশতরান ও শতরান করেন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হন ৮ থেকে ৮০ সকলেই। তারকা থেকে প্রাক্তন তারকা ক্রিকেটার, সকলেই প্রশংসা করেছেন সুদর্শনের ব্যাটিংয়ের। বলতে গেলে, তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। অনেকেই দাবি করেছিলেন যে শীঘ্রই তিনি জাতীয় দলে জায়গা পাবেন।
যেটা দাবি করা হয়েছিল ঠিক সেটাই হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা পান সুদর্শন। যেভাবে পুরো ব্যাপারটা এগোচ্ছিল, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন যে ইংল্যান্ডের মাটিতে তিনি রান পাবেন। বলা ভালো, অনেকেই আশা করেছিলেন যে সিরিজের শুরুটা তিনি ভালো করবেন। কিন্তু তা একেবারেই হলো না। হেডিংলিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি মাত্র চারটি বল টিকলেন। তিনটি বল খেলার পর চতুর্থ বলে আউট হন তিনি। তাঁর সংগ্রহ শূন্য। স্টোকসের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে তিনি চলে যান প্যাভিলিয়নে এবং এর সঙ্গে হতাশ করে যান ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।
সুদর্শনের আউট হওয়ার দৃশ্য চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় চারিদিকে এবং এরপরই শুরু হয় কমেন্টের বন্যা। নানা ব্যক্তি নানারকম কমেন্ট করেন। একাংশের বক্তব্য, প্রথম ইনিংসে ভালো না করলেও দ্বিতীয় ইনিংসে বড় রান পাবেন তিনি। আবার আরেকাংশের মতে, অভিষেক টেস্টে এমনটা হতেই পারে। বলতে গেলে, এই ইনিংস হতাশ করলেও এখনো তাঁর উপর আশা রয়েছে সকলের। এখনো ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মনে করছেন যে শীঘ্রই তাঁর ব্যাট থেকে বই বের রানের বন্যা। এবার দেখার বিষয় দ্বিতীয় ইনিংসে তিনি কেমন খেলা দেখান। তিনি কি পারবেন অর্ধশতরান বা শতরান করতে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে দু’একদিনের মধ্যে।

