গিল ও পান্থ প্রথম দিনের শেষে চাপে রাখলেন ইংল্যান্ডকে

গিল ও পান্থ প্রথম দিনের শেষে চাপে রাখলেন ইংল্যান্ডকে

নিউজ ডেস্ক: অধিনায়ক ও সহ অধিনায়ক জুটি মিলে করলো কামাল। হেডিংলি টেস্টের প্রথম দিনেই বড় রান টিম ইন্ডিয়ার। দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৫৯। খেলা হয়েছে ৮৫ ওভার। এদিন যেভাবে ভারতীয় ব্যাটাররা ব্যাটিং করেছেন, তা দেখে মুগ্ধ হয়েছে সকলে। বলা ভালো, দেখে মনেই হচ্ছিল না যে এই দলটি গত দুটি টেস্ট সিরিজে খারাপ পারফর্ম করেছে। বলতে গেলে, অনেকে মনে করছেন যে শীঘ্রই সেই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে সফল হয়েছেন শুভমান গিল ও তাঁর বাহিনী। 

গত দুই টেস্ট সিরিজে একেবারেই পারফর্ম করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। বলতে গেলে, একেবারে বিশ্রী পারফরমেন্স তুলে ধরেছেন দলের ক্রিকেটাররা। যেভাবে দলকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তা হতাশ করেছিল দেশের ক্রিকেটপ্রেমীদের। প্রশ্ন উঠেছিল প্লেইং স্ট্র্যাটেজি নিয়ে। দেশের ক্রিকেটপ্রেমীরাই শুধু নন, প্রাক্তন তারকারাও নিন্দা করেছিলেন দলের পারফরমেন্সের। বলতে গেলে, মনে হচ্ছিল না টিম ইন্ডিয়া খেলছে। যেই মানের ক্রিকেট তুলে ধরা হয়েছিল, তা দেখতে একেবারেই অভ্যস্ত নন দেশের ক্রিকেটপ্রেমীরা। 

তাই ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে নিজেদের সবদিক দিয়ে প্রস্তুত করেছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। যখনই খবর আসে যে রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তখনই হতাশ হয়ে যান দেশের ক্রিকেটপ্রেমীরা। বলা ভালো, আতঙ্কিত হয়ে পড়েন সকলে এটা ভেবে যে এবার কি হবে দলের অবস্থা। দলের হেড কোচ গৌতম গম্ভীর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে দলের ক্রিকেটারদের যাবতীয় প্রশিক্ষণ দেন। ক্রিকেটাররাও ঘন্টার পর ঘন্টা নেটে অনুশীলন করেছেন নিজেদের খেলা নিখুঁত করতে। আসল জায়গায় যাতে কোনরকম সমস্যায় না পড়তে হয়, তার জন্য মন-প্রাণ দিয়ে পরিশ্রম করেছিলেন সকলে। 

সেটারই ফল পান মাঠে তারা। একদিনে দুই ক্রিকেটার শতরান হাকান – যশস্বী জয়েসওয়াল ও শুভমান গিল। অন্যদিকে সহ অধিনায়ক ঋষভ পান্থও অসাধারণ ইনিংস খেলছেন। অধিনায়ক ও সহ অধিনায়ক দুজনেই প্রথম দিনের শেষে অপরাজিত রয়েছেন। ১৬৫ বলে ১২৭ রান করে অপরাজিত রয়েছেন গিল। অন্যদিকে পান্থ অপরাজিত রয়েছেন ১০২ বলে ৬৫ রান করে। যশস্বী জয়েসওয়াল আউট হন ১০১ রানে। দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৫৯। মনে করা হচ্ছে দ্বিতীয় দিনে রানের পাহাড় আরো বাড়বে দলের এবং বড় চাপে পড়বে ইংল্যান্ড। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত সেটা হয় কিনা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *