নিউজ ডেস্ক: “নিঃসন্দেহে ও বিশ্বের সেরা বোলার” টিম ইন্ডিয়ার তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে দাবি করলেন দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তিনি দাবি করলেন যে বুমরাহ এমন একজন বোলার যে যেকোন ফরম্যাটে যেকোন পিচে যেকোনো ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিতে পারবেন। এখানেই শেষ নয়, প্রাক্তন ক্রিকেটার তাঁকে ম্যালকম মার্শাল ও কপিল দেবের সঙ্গেও তুলনা করেন।
পুরোপুরি চোট সারেনি টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার তারকা পেসার জাসপ্রিত বুমরাহের। তা সত্ত্বেও তাঁকে প্লেইং একাদশে জায়গা দেন দলের অধিনায়ক শুভমান গিল। যেটা তাঁর থেকে দরকার ছিল তিনি সেটাই করে দেখান। একাই পাঁচটি উইকেট নেন এবং ইংল্যান্ডকে লিড নেওয়া থেকে আটকে দেন। যদিও ইংল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর মাত্র ৬ রানে এগিয়ে ছিল দল। এই ফাইফার নেওয়ার সঙ্গে তিনি গড়ে ফেলেন একটি রেকর্ড। তিনি প্রথম ভারতীয় বোলার হন যিনি ইংল্যান্ডের মাটিতে তিনবার ফাইফার নিয়েছেন।
তবে বুমরাহের বোলিংয়ে মুগ্ধ দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, “এটা নিয়ে কোন সন্দেহ নেই যে এই মুহূর্তে ও বিশ্বের সেরা বোলার। আমি কপিল দেবের সঙ্গে খেলেছি কিন্তু বুমরাহ আলাদা। ও যেকোন ফরম্যাটে যেকোন পিচে যেকোনো ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিতে পারবে। মার্শাল হচ্ছে সেরা যখন ব্যটারদের পড়ার কথা ওঠে। বুমরাহও কোন অংশে কম নয়। নতুন বলে সুইং করিয়ে ও আরো মারাত্মক হয়ে গেছে। সেটা বহু ব্যাটসম্যানের কাছে নাইটমেয়ার।” এবার দেখার দ্বিতীয় ইনিংসে কেমন পারফর্ম করে বুমরাহ।

