অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফির নাম নিয়ে ক্ষুব্ধ সানি! কেন?

অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফির নাম নিয়ে ক্ষুব্ধ সানি! কেন?

নিউজ ডেস্ক: অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফির নাম নিয়ে অব্যাহত বিতর্ক। কেন শচীনের নাম রাখা হলো পরে? এবার এই ব্যাপারে ক্ষুব্দ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার। সানির যুক্তি শচীনের ধারে-কাছে কেউ নেই। এখানেই শেষ নয়, তুমি আরো দাবি করেন যে একদিনের ও টেস্ট ক্রিকেটে শতরানের নিরিখে অনেকটাই এগিয়ে লিটিল মাস্টার এবং সেই কারণে এই তুলনা ভুল।

বহু বিতর্কের পর পতৌদি ট্রফির নাম বদলে রাখা হয় অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফি। তবে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার আপত্তি জানান নাম নিয়ে। তিনি প্রশ্ন তুললেন ঠিক কি কারনে শচীনের আগে জিমির নাম দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি জানান যে জিমির চেয়ে সবদিক দিয়ে এগিয়ে শচীন এবং সেই কারণে গড অফ ক্রিকেটের নাম আগে রাখা উচিত।

সানি বলেন, “একদিনের ক্রিকেট হোক কি টেস্ট ক্রিকেট, দুটিতেই সেঞ্চুরির নিরিখে এগিয়ে শচীন তেন্ডুলকার। তাঁর আশেপাশে কেউ নেই। সেখানে জিমি টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক। এই তুলনাটাই ভুল। এছাড়া জিমি ওডিআই বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য নয়। সেই কারণে শচীনের নামই আগে রাখা উচিত।” যদিও ইসিবির বক্তব্য, অক্ষরের ভিত্তিতেই জিমির নাম আগে রাখা হয়েছে শচীনের থেকে। যদিও সেই যুক্তিকে মানতে নারাজ সানি। এবার দেখার এই অধ্যায় কোনদিকে যায়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *