গিলকে খোঁচা নাসিরের

গিলকে খোঁচা নাসিরের

নিউজ ডেস্ক: সদ্য শেষ হল হেডিংলি টেস্ট। খাতা খুলে নিলো ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই তারা পরাজিত করলো ভারতকে। পাঁচ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নিতে সফল হয় তারা। যেভাবে দলের ওপেনাররা অন্তিম দিনে ব্যাটিং করেছেন, তার প্রশংসা করেছে সকলে। তবে অন্যদিকে ভারতীয় বোলাররা বিন্দুমাত্র দাগ কাটতে সফল হয়নি। মাঝে দ্রুত দুটি উইকেট ফেলতে পারলেও, প্রথমে যা হয়েছে, তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচের ফল কি হতে পারে।

এই পরিস্থিতিতে এবার টিম ইন্ডিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক শুভমান গিলকে খোঁচা দিলেন প্রাক্তন ইংরেজ তারকা, তথা দলের প্রাক্তন অধিনায়ক, নাসির হোসেন। তিনি বলেন, “গিলের মধ্যে রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো ব্যক্তিত্ব নেই। আমার মনে হয় ও অনুসরণ করছিল ইংরেজ ব্যাটারদের। ওকে সেভাবে সক্রিয় দেখাচ্ছিলো না। প্রতিক্রিয়াশীল আচরণ করেছে অনেকটা।”

তিনি আরো বলেন, “এর আগে যখন বিরাট কোহলি বা রোহিত শর্মাকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে, তখন বোঝা যেত অধিনায়ক কে। কিন্তু খেলা দেখে মনে হচ্ছিল ওদের ২-৩জন অধিনায়ক। আমি মনে করি গিলের পুরো ম্যাচের উপর নিয়ন্ত্রণ ছিল না বলেই ম্যাচটা ভারত হেরেছে। লোয়ার অর্ডারের ব্যর্থতা এবং ক্যাচ মিস, এই দুটো জিনিস যদি না শোধরায় তাহলে ভারতকে ভুগতে হবে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *