নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না টিম ইন্ডিয়ার। প্রথম টেস্টে ভালো খেলেও তাদের পরাজিত হতে হলো ইংল্যান্ডের কাছে। ৫ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে ইংল্যান্ড। ব্যাটিং হোক কি বোলিং, দুই বিভাগেই অনেকটা এগিয়ে ছিল ইংল্যান্ড। অন্তিম দিনে তারা যা খেলা দেখিয়েছে, তার প্রশংসা করেছে ক্রিকেট মহল। তবে নিরাশ করেছে ভারত। স্কোরবোর্ডে বড় রান তোলা সত্ত্বেও তা কাজে লাগাতে পারেনি শুভমান গিল ও তাঁর বাহিনী।
এমন পরিস্থিতিতে দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে একহাত নিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকার। কি বললেন তিনি? প্রাক্তন ক্রিকেটারের মতে হেডিংলিতে যেই পিচ পেয়েছিল ভারত, তা কাজে লাগানো উচিত ছিল জাদেজার, কিন্তু তিনি তা করে দেখাতে পারেননি। এখানেই শেষ নয়, সঞ্জয় মাঞ্জারেকার এটাও দাবি করেন যে জাদেজার পারফরম্যান্স সকলকে নিরাশ করেছে। যদিও তিনি এটাও স্বীকার করেন যে পেস বোলাররা সাহায্য পাচ্ছিলেন না পিচ থেকে।
সঞ্জয় মাঞ্জারেকার বলেন, “এই পিচ থেকে টিম ইন্ডিয়ার সিম বোলাররা কোন সাহায্য পাননি। তবে জাদেজার বোলিংয়ের জন্য সঠিক ছিল। তবে ও একেবারেই কাজে লাগাতে পারলো না পিছে থাকা ক্ষতস্থানগুলিকে। চূড়ান্ত নিরাশ করেছে জাদেজা। একেবারেই সাহায্য পাচ্ছিল না পেস বোলিং।” এবার দেখার বিষয় যে পরবর্তী টেস্টে কেমন পারফর্ম করেন জাদেজা। তিনি কি পারবেন দলকে সিরিজে কামব্যাক করাতে? কি হবে ফল? তা বলবে সময়।
