“আম্পায়ারদেরও যেনো শাস্তি দেওয়া হয়”: রস্টন চেজ

“আম্পায়ারদেরও যেনো শাস্তি দেওয়া হয়”: রস্টন চেজ

নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হয় আম্পায়ারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক রস্টন চেজ। কি বললেন তিনি? ক্যারিবিয়ান অধিনায়ক দাবি করেন ভুল সিদ্ধান্ত অনেক সময় ক্রিকেটারদের কেরিয়ার নষ্ট করে দিতে পারে এবং সেক্ষেত্রে ভুল করলে যেমন ক্রিকেটারদের শাস্তি পাওয়া উচিত, তেমনি আম্পায়ারদেরও শাস্তি পাওয়া উচিত। 

ব্রিজটাউনে প্রথম টেস্টে বড় ব্যবধানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৫৯ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে অস্ট্রেলিয়া। প্লেয়ার অফ দা ম্যাচ পুরুস্কার পান ট্র্যাভিস হেড। তবে এই টেস্টে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের শিকার হন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। স্বয়ং অধিনায়ক রস্টন চেজ ভুল সিদ্ধান্তে আউট হন। স্পাইক লাগা সত্ত্বেও তাঁকে এলবিডব্লিউ দেওয়া হয়। হোপের ক্যাচ কেরি ফেলে দেওয়া সত্ত্বেও তাঁকে আউট দেওয়া হয়, যা বড় ক্ষতি করে দলের। 

এমন অবস্থায় ম্যাচে পরাজয়ের পর আম্পায়ারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রস্টন চেজ। তিনি বলেন, “একটা ভুল সিদ্ধান্ত অনেক সময় কোন ক্রিকেটারের কেরিয়ার নষ্ট করে দিতে পারে। আমি মনে করি ভুল করলে যেমন ক্রিকেটাররা শাস্তি পায়, তেমনি ভুল করলে আম্পায়ারদেরও শাস্তি দেওয়ার নিয়ম যেন থাকে।” এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে আম্পায়াররা নিজেদের ভুল শুধরে নেন কিনা। ওয়েস্ট ইন্ডিজ কি পারবে বাকি দুটি ম্যাচ জিততে? নাকি হোয়াইটওয়াশ করবে অস্ট্রেলিয়া? কি হবে শেষ পর্যন্ত? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *