“সময় দেওয়া হোক” গিলের উপর বিশ্বাস শাস্ত্রীর

“সময় দেওয়া হোক” গিলের উপর বিশ্বাস শাস্ত্রীর

নিউজ ডেস্ক: লিডস টেস্টে বড় ব্যবধানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। ৫ উইকেটে তাদের হারায় ইংল্যান্ড। ভারতের ব্যাটিং বিভাগ ভালো পারফর্ম করলেও বোলিং বিভাগ একেবারেই কাজ করে দেখাতে পারেনি। পাশাপাশি, ফিল্ডারদের ক্যাচ ফেলাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। অনেকে মনে করছেন যে এই দুটির পাশাপাশি নিম্ন মধ্যক্রমের তরফ থেকেও অবদান আসেনি। এই কারণগুলির জন্য ম্যাচ হারে ভারত। 

তবে এই ম্যাচের পরাজয়ের পর সমালোচনা হয় শুভমান গিলের অধিনায়কত্ব নিয়ে। অনেকে মনে করছেন যে তাঁকে এই দায়িত্ব দেওয়া উচিত হয়নি। আবার অনেকের মতে তিনি অজস্র ভুল সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী দাবি করেছেন যে গিলকে সময় দেওয়া হলে তিনি আগামী দিনে ভারতীয় ক্রিকেটকে এক অন্য মাত্রায় পৌঁছে দেবে। 

শাস্ত্রী বলেন, “ওর উন্নতি হয়েছে। তিন বছর অধিনায়ক রাখা হোক। এই সিরিজে যাই হোক না কেন, ওকে বছর তিনেক সময় দেওয়া হোক। আমি মনে করি পথিক রেজাল্ট দেবে। ওর মধ্যে একটা রাজকীয় ভাব আছে, যা ওর ব্যাটিংয়ে ধরা পড়ে। যদি ও সময় সঙ্গে সঙ্গে সবকিছু শিখে নিতে পারে, তাহলে আগামী দিনে ওকে ছাড়া আর কেউই নজরে আসছে না।” এবার দেখার বিষয় নেতৃত্বের চাপ সামাল দিতে পারেন কিনা গিল। তিনি কি পারবেন সিরিজে ঘুরে দাঁড়াতে? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *