পান্থের লড়াইয়ের কথা তুলে ধরলেন সোহম

পান্থের লড়াইয়ের কথা তুলে ধরলেন সোহম

নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ফল যায়নি ভারতের পক্ষে। ৫ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে আয়োজকরা। তবে সকলের প্রশংসা পেয়েছেন দলের তারকা উইকেরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। দুই ইনিংসেই তিনি শতরান করেন এবং স্কোরবোর্ডে লড়াকু টোটাল তুলতে সাহায্য করেন। যদিও শক্তিশালী বোলিং না থাকায় তাঁর লড়াই মাটি হয়ে যায়। কিন্তু তাঁর প্রশংসায় পঞ্চমুখ দেশের ক্রিকেটপ্রেমীরা। 

তবে গত অস্ট্রেলিয়া সফরের পর কিভাবে এমন পরিবর্তন এলো পান্থের মধ্যে, এবার সেই বিষয়ে যাবতীয় সবকিছু জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই। তিনি বলেন, “তখন ও নিজের ফোন বন্ধ করে রাখত। এমনকি হোয়াটসঅ্যাপ পর্যন্ত উড়িয়ে দিয়েছিল। সারাক্ষণ অনুশীলন করতো এবং সময় পেলে জিমে যেত। শুধু মাথায় রাখতো যে ওকে আরো পরিশ্রম করতে হবে।”

তিনি আরো বলেন, “ও এতটাই অনুশীলনের মাধ্যমে পরিশ্রম করেছে যে আগামী ৩৬৫ দিন ওর বাড়তি অনুশীলন না করলেও চলবে। সেই কারণেই আমরা প্রথম টেস্টে দেখেছি যে দুটি ইনিংসে শতরান করার পরও দীর্ঘক্ষণ সময় উইকেটকিপিং করে ও উজ্জীবিত ছিল।” এবার দেখার বিষয় সিরিজের পরবর্তী টেস্টগুলিতে একইভাবে পারফর্ম করতে পারেন কিনা পান্থ। তিনি কি পারবেন নিজের ব্যাটিংয়ের মাধ্যমে ভারতকে ঘুরে দাঁড় করাতে? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *