বুমরাহ কি খেলবেন? কি বললেন গিল?

বুমরাহ কি খেলবেন? কি বললেন গিল?

নিউজ ডেস্ক: আর কিছুক্ষণ পরই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখার পর দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া শুভমান গিল ও তাঁর বাহিনী। শেষ মুহূর্তেও সকলের জোরকদমে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। প্রথম ম্যাচে করা ভুলগুলি শুধরে নিয়ে মাঠে নামতে তৈরি সকল ক্রিকেটার। বলা ভালো, ফাইট ব্যাক করতে গোটা দল রেডি। 

যদিও এই মুহূর্তে এখন বড় প্রশ্ন যে দ্বিতীয় টেস্টে দেখা যাবে কিনা দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে। অনেকে মনে করছেন যে তাঁকে সিরিজে ঘুরে দাঁড়ানোর কথা মাথায় রেখে খেলানো হবে। আবার অনেকে মনে করছেন যে তাঁকে প্লেইং একাদশে নাও রাখা হতে পারে। বলতে গেলে, এই মুহূর্তে বুমরাহ এক বড় আলোচনার বিষয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সকলেই অপেক্ষা করছেন ম্যাচের জন্য। বলা ভালো, সকল ক্রিকেটপ্রেমী সেদিকেই তাকিয়ে রয়েছেন।

এবার এই ব্যাপারে মতামত জানালেন দলের অধিনায়ক শুভমান গিল। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক করলেন তিনি এবং এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। গিল বলেন, “বুমরাহ ফিট। ওকে পাওয়া যাবে। তবে ওর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর রাখতে হবে। পরে দল নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের তরফ থেকে চেষ্টা চলছে সঠিক বোলিং আক্রমণ বেছে নেওয়ার, যাতে ইংল্যান্ডের ২০টা উইকেটও নেওয়া যেতে পারে এবং কিছু রানও করতে পারে লোয়ার অর্ডার। আমরা আগে থেকেই জানতাম যে ও তিনটি ম্যাচের বেশি খেলতে পারবে না। ব্যাপারটা কঠিন। তবে ম্যানেজমেন্ট বিকল্প পরিকল্পনার ব্যবস্থা করে রেখেছে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *