স্লিপ কর্ডনে ফিল্ডিং নাও করতে পারেন যশস্বী

স্লিপ কর্ডনে ফিল্ডিং নাও করতে পারেন যশস্বী

নিউজ ডেস্ক: দ্বিতীয় টেস্টের আগে বড় পরিকল্পনা ভারতীয় ক্রিকেট দলের। স্লিপ কর্ডনে ফিল্ডিং নাও করতে দেখা যেতে পারে দলের তরুণ দারুকা যশস্বী জয়সওয়ালকে। তাঁর পরিবর্তে সেই জায়গায় হয়তো দেখা যেতে পারে করুন নায়ার বা সাই সুদর্শনকে। দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন যে তরুণ তারকার আত্মবিশ্বাস ফেরানোর জন্যই এমন পরিবর্তন করা হতে পারে। 

আর কিছুক্ষণ পরই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। দলের ক্রিকেটাররা শেষ মুহূর্তেও নিজেদের সবদিক দিয়ে প্রস্তুত করছে যাতে মাঠে কোন সমস্যা না হয়। ব্যাটিং হোক কি বোলিং, দুই বিভাগই মন দিয়ে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। লম্বা সময় কাটাচ্ছেন নেটে। কামব্যাক করতে হলে দলের সকলকে নিজেদের সেরাটা নিতে হবে। সেই কথা মাথায় রেখেই অনুশীলন পর্ব জারি রয়েছে।

তবে প্রথম টেস্টে একাধিক ক্যাচ ফেলে ছিলেন দলের ওপেনার যশস্বী জয়সওয়াল। দুই ইনিংস মিলিয়ে তিনি মোট চারটি ক্যাচ ফেলেন। এছাড়া মিস করেছিলেন রবীন্দ্র জাদেজাও। এমন পরিস্থিতিতে অনুশীলন চলাকালীন ফের হেড স্যার গৌতম গম্ভীরের থেকে ধমক খান যশস্বী। তিনি রীতিমতো হাতেকলমে দেখান কিভাবে স্লিপ কর্ডনের কঠিন কাজ নিতে হয়। কিন্তু তা সত্ত্বেও গম্ভীর তরুণ তারকাকে নিয়ে সন্তুষ্ট নন। 

এই ব্যাপারে দুশখাতে বলেন, “ও ভালো ফিল্ডার। তবে ওর আত্মবিশ্বাসের অভাব দেখা গেছে। ওর হাতে হয়তো চোট থাকতে পারে। এখন সাদা বলে ক্রিকেট বেশি খেলা হওয়ায় স্লিপ ফিল্ডাররা সেরকম অনুশীলন করার সুযোগ পায়না। সেক্ষেত্রে তাদের আলাদা করে অনুশীলন করতে হবে লাল বলের ক্রিকেটের ক্ষেত্রে।” এবার দেখার বিষয় সিরিজে খুলে দাঁড়াতে পারে কিনা দল। কি করে দেখান জয়সওয়াল, সেটাই এখন দেখার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *