নিউজ ডেস্ক: বার্মিংহামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এক অসাধারণ ইনিংস খেলেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা যশস্বী জয়েসওয়াল। ১০৭ বলে ৮৭ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী, সকলকেই। অনেকেই এই ইনিংসের প্রশংসা করেছেন এবং দাবি করেছেন যে আগামী দিনে ভারতীয় ক্রিকেটের নক্ষত্র হয়ে উঠবেন তিনি এবং দেশের মুখ উজ্জ্বল করবেন।
তবে এদিনের ইনিংসে একটুর জন্য বঞ্চিত হন সেঞ্চুরি থেকে। যেভাবে তিনি শুরু করেছিলেন, তাতে অনেকেই মনে করছিলেন যে দ্বিশতরানো হতে পারে। কিন্তু ১৩ রানের জন্য শতরান হাতছাড়া হয়। তাঁর এই ইনিংসে ছিল ১৩টি চার। এদিন ইংল্যান্ডের বোলাররা বেশ হিমশিম খেয়েছেন তাঁকে বোলিং করতে গিয়ে। বলা ভালো, সকলকেই তিনি আক্রমণ করেছিলেন।
তবে শতরান না করলেও যশস্বী জয়েসওয়াল করেছেন রেকর্ড। বার্মিংহামের এজবাস্টনে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি ওপেনার হিসেবে। তিনি ভাঙেন ৫১ বছর আগে করা সুধীর নায়কের রেকর্ড। তিনি করেছিলেন ১৬৫ দলের ৭৭। এবার তা ভাঙলেন যশস্বী। যদিও অল্পের জন্য তিনি ভাঙতে পারেননি সুনীল গাভাস্কারের রেকর্ড। পাশাপাশি, একটি বড় সুযোগ ছিল রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেহওয়াগের রেকর্ড ভাঙারও। সেটাও তিনি ভাঙতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে ১০ রান করলে তিনি ভাঙতে পারবেন। তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হবেন দ্রুততম ২০০০ রান করার। এবার দেখার বিষয় তিনি তা করে দেখাতে পারেন কিনা।

