গিলকে রুখতে প্রস্তুত ইংল্যান্ড

গিলকে রুখতে প্রস্তুত ইংল্যান্ড

নিউজ ডেস্ক: বার্মিংহাম টেস্টে বড় জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে টিম ইন্ডিয়ার। দলের সকল ক্রিকেটারই এই মুহূর্তে প্রস্তুত লর্ডসে তৃতীয় টেস্টের জন্য। বিশেষ করে শুভমান গিলরা বাড়তি শক্তি পাবেন দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহের কামব্যাক হিসেবে। দ্বিতীয় টেস্টে পরিস্থিতি বুঝে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। তবে তৃতীয় টেস্টে তিনি পুরোপুরি তৈরি খেলতে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে বোলিং বিভাগ আরো শক্তিশালী হবে দলের।

তবে বার্মিংহাম টেস্টে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন টিম ইন্ডিয়ার নয়া টেস্ট অধিনায়ক শুভমান গিল। দুই ইনিংস মিলিয়ে তিনি করেছেন ৪৩০ রান। প্রথম ইনিংসে তিনি করেন ৩৮৭ বলে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ১৬২ বলে ১৬১। তাঁর এই অসাধারণ ব্যাটিং তাঁকে ম্যাচের সেরার পুরস্কার পাইয়ে দেয়। বলা ভালো, তৃতীয় টেস্টের আগে তিনি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের।

তবে স্টোকস গিলের জন্য যাবতীয় পরিকল্পনা করে রেখেছেন। এমনটাই তিনি জানালেন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে। তাঁকে প্রশ্ন করা হয় যে লর্ডসে গিলকে রোখা সম্ভব হবে কিনা। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কেন পারব না আমরা? দেখুন ভারতের প্রত্যেকটা ব্যাটারের জন্য আমরা আলাদা পরিকল্পনা করে রেখেছি। তবে যারা ভাল ক্রিকেটার, তারা যেভাবে হোক ভালো খেলবেই। প্রথম দুটি টেস্টে গিল বেশ ভালো খেলেছে।” এবার দেখার তৃতীয় টেস্টেও একই পারফর্ম করে দেখাতে পারে কিনা গিল।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *