কেন টস জিতলে বোলিং করতেন? জানালেন গিল

কেন টস জিতলে বোলিং করতেন? জানালেন গিল

নিউজ ডেস্ক: লর্ডস টেস্টের প্রথম দিন বেশ হাড্ডাহাড্ডি ক্রিকেট দেখা গেছে। টসে জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড। শুরুটা মোটামুটি ভালই হয়েছিল তাদের। তবে ১৪তম ওভারে দ্রুত দুটি উইকেট পড়ে যায়। এরপর চলে একটি লম্বা পার্টনারশিপ। কিন্তু তারপরেই সঙ্গে সঙ্গে দুটি উইকেট আরো পরে। এই মুহূর্তে আরো একটি বড় পার্টনারশিপ গড়ার পথে ইংল্যান্ড। এক কথায় বলতে গেলে, রীতিমতো রোলার কোস্টার রাইড দেখা গিয়েছে প্রথম দিনে।

যদিও এদিন টসে জিতে ইংল্যান্ড ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও, গিল জানিয়েছেন যে তিনি টস জিতলে প্রথমে বোলিংই করতেন। যদিও কেন করতেন, সেই কারণটিও তিনি জানান। পাশাপাশি, দলে পরিবর্তন নিয়েও নিজের বক্তব্য রাখেন। এছাড়াও দলের মধ্যে পরিবেশ ও আত্মবিশ্বাস কেমন, সেটাও প্রকাশ্যে আনেন গিল। এক কথায় বলতে গেলে, গোটা দলেরই আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছে গেছে বার্মিংহাম টেস্ট জিতে। সকলেই ফের জিততে প্রস্তুত। বলে রাখা ভালো, এবার ফের টসে হারেন ভারতীয় টেস্ট দলের নয়া অধিনায়ক। 

গিল বলেন, “সকাল পর্যন্ত বুঝতে পারছিলাম না কি করা উচিত যদি আমি টস জিতি। তবে যদি আমি জিততাম তাহলে বোলিং করতাম। আমি মনে করি প্রথম সেশনে আমাদের বোলাররা সুবিধা পাবে পিচ থেকে। তারা বেশ কনফিডেন্ট বোধ করছে এখন। বার্মিংহামে যেই ধরনের উইকেট ছিল, তাতে ২০টা উইকেট তোলা সহজ ছিল না। আমারও বেশ ভালো লাগছে এখন। আমাদের দলে একটি মাত্র পরিবর্তন করা হয়েছে। প্রসিধের জায়গায় দলে ফিরেছেন বুমরাহ।” এবার দেখার বিষয় দ্বিতীয় দিনে তারা কত তাড়াতাড়ি অলআউট করে ইংল্যান্ডকে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *