ফের বিরাটের রেকর্ড ভাঙলেন গিল

ফের বিরাটের রেকর্ড ভাঙলেন গিল

নিউজ ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে রেকর্ড করা অব্যাহত ভারতীয় ক্রিকেট দলের নয়া টেস্ট অধিনায়ক শুভমান গিলের। চলতি লর্ডস টেস্টে তিনি আরো একবার রেকর্ড ভাঙলেন দলের প্রাক্তন টেস্ট তারকা বিরাট কোহলির। যদিও এদিন তিনি মাত্র ১৬ রানে আউট হন। তবে বিরাটের রেকর্ডটি ভেঙে দেন। তবে গিলের প্রথম ইনিংসে ব্যাটিং হতাশ করেছে দেশের বহু ক্রিকেটপ্রেমীকে।

বার্মিংহাম টেস্টে যেভাবে ব্যাটিং করেছিলেন টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল, তাতে অনেকেই মনে করেছিলেন যে চলতি লর্ডস টেস্টে তিনি একই কাজ করে দেখাবেন। তবে এদিন ৪৪ বল খেলে মাত্র ১৬ রান করে আউট হন তিনি। তাঁকে প্যাভিলিয়নে ফেরান ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার ক্রিস ওক্স। এই ইনিংসে মাত্র দুটি বাউন্ডারি হাকান তিনি। গত ম্যাচের মতো এবারও আগ্রাসী মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করতে নেমেছিলেন গিল। কিন্তু শেষ পর্যন্ত এবার তাঁকে দ্রুত ফিরে যেতে হয় ডাগাআউটে।

তবে দ্বিতীয় দিনের খেলায় গিল ভাঙেন বিরাট কোহলির রেকর্ড। তিনি ভারতীয় ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে সর্বোচ্চ রান করেন। এর আগে ৫৯৩ রান করেছিলেন বিরাট কোহলি। এই পর্যন্ত গিলের মোট সংগ্রহ ৬০১। এবারও সকলে তাঁকে অভিনন্দন জানান। বহু ক্রিকেটপ্রেমী মনে করছেন যে প্রথম ইনিংসে ভালো না খেললেও দ্বিতীয় ইনিংসে ঠিকই ভালো খেলবেন গিল। এবার দেখার বিষয়টি শেষ পর্যন্ত তিনি দ্বিতীয় ইনিংসে ভালো খেলতে পারেন কিনা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *