২০১৯এর পর ২০২৫, ফের ইংল্যান্ড দেখালো কামাল, আর্চারের প্রশংসা স্টোকসের

২০১৯এর পর ২০২৫, ফের ইংল্যান্ড দেখালো কামাল, আর্চারের প্রশংসা স্টোকসের

নিউজ ডেস্ক: ছয় বছর আগে ১৪ই জুলাইতে নিজেদের প্রথম ওডিআই বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এবার একইদিনে ভারতের বিরুদ্ধে লর্ডস টেস্ট জিতল তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই বিষয় নিয়ে দলের তারকা পেসার জোফরা আর্চারের প্রসঙ্গ টেনে নিজের বক্তব্য রাখলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। কিভাবে যাবতীয় পরিকল্পনা করা হয়, সেই ব্যাপারে সবকিছু জানান স্টোকস।

যা আশা করা যায়নি তেমনটাই হয় লর্ডস টেস্টে। জেতা ম্যাচ হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার। ২২ রানে ম্যাচ নিজেদের জলিতে তুলে নেয় ইংল্যান্ড। এর জেরে এই মুহূর্তে তারা সিরিজে এগিয়ে গেল ২-১ ফলাফলে। অর্থাৎ সিরিজে ঘুরে দাঁড়াতে হলে পরবর্তীতে টেস্ট অবশ্যই জিততে হবে শুভমান গিলদের। তবে যেভাবে এতটা অল্প রান ইংল্যান্ড ডিফেন্ড করেছে, তার প্রশংসা করেছে সকলে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্টোকস বলেন, “বেশি অসাধারণভাবে শেষ হয়েছে এই ম্যাচ। আজ থেকে ছয় বছর আগে (২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে) যেটা হয়েছিল, সেটার কথা মাথায় রেখেই আমি আজ সকালে জফের কাছে গিয়েছিলাম। ও তখন একটা বড় ভূমিকা পালন করেছিল। আমার জানিনা কেন মনে হচ্ছিল যে ও আজ বিশেষ কিছু একটা করবে। গুরুত্বপূর্ণ সময় ও দুটো উইকেট নিয়ে আমাদের জন্য ম্যাচে জয়ের দরজা খুলে দেয়। যদিও সিদ্ধান্তটা খুব একটা সহজ ছিল না। ড্রেসিং রুমে একটু আলোচনা করতে হয়েছিল।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *