দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর কিছুদিন বাদে দেশের ফুটবলপ্রেমীদের চোখ জমে থাকবে টেলিভিশন সেটে। শুরু হবে ভারতীয় ফুটবলের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট ডুরান্ড কাপ। ইতিমধ্যেই ৮ থেকে ৮০, সকলের উন্মাদনা তুঙ্গে পৌঁছে গেছে এই প্রতিযোগিতাকে ঘিরে। এক কথায় বলতে গেলে, সকলেই এখন দিন গুনছেন এবং অপেক্ষা করছেন টুর্নামেন্টের কিক-অফের। বলা ভালো, এই মুহূর্তে ‘ডুরান্ড কাপ’এর ফিভার চলছে বাংলা সহ গোটা ভারতবর্ষে।
তবে এবারের টুর্নামেন্ট শুরুর আগে থাকবে এক বিশেষ চমক। কি সেই চমক? বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং এই সংক্রান্ত যাবতীয় সবকিছু জানিয়েছেন। তার তার মধ্যে ছিল চমকটি। ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, এই বছর টুর্নামেন্টের উদ্বোধন হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। সেক্ষেত্রে, যাঁরা মুখ্যমন্ত্রীর অনুগামীর পাশাপাশি ফুটবলপ্রেমী, তাঁদের কাছে এটি একটি বড় বিষয়। বলা ভালো, এটি একটি সুখবর। তবে এছাড়াও এবারের পুরস্কারমূল্য আড়াই গুণ বেশি এবং এসইউভি দেওয়া হবে গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসজয়ীদের।
উল্লেখ্য, আসন্ন ডুরান্ড কাপ শুরু হবে চলতি মাসের ২৩ তারিখে। মোট ২৪টি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে। ছয়টি গ্রুপে তাদের ভাগ করা হয়েছে। তবে গতবারে আইএসএল থেকে ১২টি দল খেলেছিল এই টুর্নামেন্ট, যা এই বছরে হবে না। এই বছর খেলবে সেই টুর্নামেন্ট থেকে মোট ছয়টি দল। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কারা জয় পায় এই বছর। কি হয় ফলাফল? সেটাই এখন বড় প্রশ্ন।

