“এই তরুণ দলকে বিচার করা ঠিক নয়” চতুর্থ টেস্টের আগে বড় দাবি ভাজ্জির 

“এই তরুণ দলকে বিচার করা ঠিক নয়” চতুর্থ টেস্টের আগে বড় দাবি ভাজ্জির 

নিউজ ডেস্ক: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর রয়েছে ম্যানচেস্টার টেস্টের দিকে কারণ শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া একপ্রকার অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে চলেছে। সিরিজে এগিয়ে ইংল্যান্ড। সামান্য ভুল হলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে ভারতের। ঘুরে দাঁড়াতে হলে তাদের জেতা খুব দরকার। সেই অনুযায়ী মন দিয়ে নেটে প্র্যাকটিস করছেন দলের ক্রিকেটাররা। ব্যাটিং হোক কি বোলিং, দুই বিভাগই লম্বা সময় ধরে অনুশীলন করছেন যাতে মাঠে কোন সমস্যার সম্মুখীন না হতে হয়। 

এমন পরিস্থিতিতে বর্তমান ভারতীয় টেস্ট দল নিয়ে নিজের অবস্থান জানালেন প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং। তিনি স্পষ্ট জানান যে হঠকারিতায় এই তরুণ দলকে বিচার করা ঠিক হবে না। পাশাপাশি, তিনি এটাও পরিষ্কার করে দেন যে বর্তমান দলটির মধ্যে ক্ষমতা রয়েছে বিশ্বসেরা হওয়ার। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে চলতি সিরিজ থেকে অনেককিছুই শিখেছেন দলের ক্রিকেটাররা, যা কাজে আসবে ভবিষ্যতে।

ভাজ্জি বলেন, “দেখুন ফলাফল দেখে কোন দলকে বিচার করা ঠিক না। এই সিরিজ শুরু হওয়ার আগেও আমি বলেছি যে হঠকারিতায় এই দলকে বিচার করা যায় না। এই তরুণ দলটির মধ্যে ক্ষমতা রয়েছে বিশ্বসেরা হওয়ার। অবিশ্বাস্যভাবে বার্মিংহামে জিতেছিল। লর্ডসেও জয়ের কাছাকাছি ছিল। এই সিরিজ থেকে অনেককিছুই শিখবে তারা, যা আগামী দিনে কাজে লাগবে। তাই এই তরুণ দলকে শীঘ্র বিচার করা ঠিক হবে না।” এবার দেখার বিষয় যে চতুর্থ টেস্ট নিজেদের নামে করতে পারেন কিনা শুভমান গিলরা। কি হয় ফলাফল সেটাই এখন দেখার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *