করুণের উপর আস্থা রয়েছে দলের 

করুণের উপর আস্থা রয়েছে দলের 

নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচটি খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ম্যাচকে নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছেন। কেউ মনে করছেন যে শুভমান গিলরা জিতবেন। আবার অনেকের মতে ইংল্যান্ড ম্যাচটি জিতে সিরিজ নিজের পকেটে পুড়বে। এক কথায় বলতে গেলে, ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে তা বেশ স্পষ্ট। 

তবে যেভাবে এই পর্যন্ত সিরিজে ব্যাটিং করেছেন করুণ নায়ার, তা নিয়ে বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। অনেকে মনে করছেন যে তাঁকে বসিয়ে সাই সুদর্শনকে সুযোগ দেওয়া উচিত। আবার অনেকে মনে করছেন যে এই সিরিজটা একটা পরীক্ষা তাঁর কাছে এবং সেই কারণেই হয়তো সবকটি ম্যাচে তাঁকে খেলানো হতে পারে। বলা ভালো, সকলেই এই মুহূর্তে ভাবছেন যে তাঁকে খেলানো ঠিক হবে কিনা।

যদিও করুনকে খেলানোর বিষয়ে গিল মনে করেন যে তিনি ভালই ছন্দে রয়েছেন এবং অর্ধশতরানের গন্ডি পেরোলেই ভালো খেলবেন। এখানেই শেষ নয়, গিল এটাও দাবি করেন যে টিম ম্যানেজমেন্ট করুনকে নিয়ে চিন্তিত নন। টিম ইন্ডিয়ার নয়া টেস্ট অধিনায়ক বলেন, “টিম ম্যানেজমেন্টের করুণের ফর্ম নিয়ে চিন্তা নেই। ও ভালো ব্যাট করছে বলে আমাদের মনে হয়। ও ভালো খেলা শুরু করবে একবার পঞ্চাশের গণ্ডি পেরোলেই।” এবার দেখার বিষয় চতুর্থ টেস্টে খেলানো হয় কিনা করুণকে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *