“জেতানোর জন্যই নামবো” ম্যানচেস্টার টেস্টের আগে জানালেন সিরাজ

“জেতানোর জন্যই নামবো” ম্যানচেস্টার টেস্টের আগে জানালেন সিরাজ

নিউজ ডেস্ক: ম্যানচেস্টার টেস্ট নিয়ে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গেছে ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীদের। দুই দেশের সমর্থকরাই চাইছেন যে তাঁদের দল জিতুক। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা চান শুভমান গিলরা ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাক। আবার অন্যদিকে ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীরা চান যে বেন স্টোকসরা ম্যাচটি জিতে সিরিজ নিজেদের নামে করে নিক। সুতরাং এর থেকে ভালো করেই বোঝা যাচ্ছে যে দুপক্ষই একে অপরকে ছেড়ে খেলবে না। বলা ভালো, দুজনেই জেতার জন্য নিজেদের সবটা দেবে। 

এই পরিস্থিতিতে চতুর্থ টেস্ট নিয়ে নিজের অবস্থান জানালেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা পেসার মহাম্মদ সিরাজ। এর মধ্যে লর্ডস টেস্টে পরাজয়ের প্রসঙ্গ টেনে আনেন তিনি এবং বলেন, “এই যন্ত্রণা অনেকদিন থাকবে। জয়ের কাছাকাছি গিয়েও ম্যাচ জিততে পারলাম না। তবে নিয়তিকে মেনে নিতে হবে এবং পরবর্তী চ্যালেঞ্জের উপর মন দিতে হবে। যখন খেলতে নামবো, তখন দেশকে জেতানোর উদ্দেশ্যেই নামবো। ম্যানচেস্টারেও আমার লক্ষ্যটা তাই থাকবে।”

তবে এখানেই থেমে যাননি সিরাজ। তিনি আরো বলেন, “দেশের জন্য যখন খেলি, তখন নিজের সবটা দিতে প্রস্তুত। সেটা যখন করে দেখাতে পারি, তখন শান্তিতে ঘুমোতে পারি রাতে। তাতে যদি মনের মত ফল না পাই, তাতেও কোন অসুবিধা নেই। আমাকে ফিট রেখেছেন ঈশ্বর। বিজ্ঞানীরা ওয়ার্কলোড নিয়ে কথা বলুক। আমার লক্ষ্য দেশের জন্য যতটা সম্ভব বেশি ম্যাচ খেলা।” এবার দেখার বিষয় যে চতুর্থ টেস্টে বল হাতে কি করে দেখান সিরাজ। তিনি কি পারবেন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের কোমর ভাঙতে? সেটাই এখন বড় প্রশ্ন।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *