নিউজ ডেস্ক: ম্যানচেস্টার টেস্টে এই মুহূর্তে একপ্রকার চালকের আসনে ইংল্যান্ড। এই মুহূর্তে তারা এড়িয়ে ফেলতে সফল হয়েছে ফলো-অন। মনে করা হচ্ছে ভারতের করা প্রথম ইনিংসে রান সহজেই ছাপিয়ে যাবে তারা। শুধু তাই নয়, অনেকে এটাও মনে করছেন যে বেশ বড় ব্যবধানেই লিড নেবে তারা। এক কথায় বলতে গেলে, এই মুহূর্তে বেশ সুবিধাজনক জায়গাতেই রয়েছে ইংল্যান্ড।
দ্বিতীয় দিনে ৪ উইকেটে ২৬৪ রান নিয়ে খেলতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৮ রানে। এদিন ব্যাথা নিয়ে খেলতে নামেন ঋষভ পান্থ এবং অর্ধশতরান হাকান। কি করেন ৭৫ বলে ৫৪। এছাড়া ৪১ রানের একটি লড়াকু ইনিংস খেলেন শার্দুল ঠাকুর। পাঁচ উইকেট নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এছাড়া দলের তারকা পেসার জোফ্রা আর্চার নেন তিনটি। প্রথমে মনে করা হচ্ছিল ৪০০ রানের বেশি করবে ভারত। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
জবাবে লিড নিতে নেমে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ২২৫। ক্রিজে অপরাজিত রয়েছেন জো রুট ১১ রানে এবং ওলি পোপ ২০ রানে। প্যাভিলিয়নে ফিরে গেছেন দলের দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। ক্রলি করেন ৮৪ এবং ডাকেট আউট হয়েছে ৯৪ রানে। এই পর্যন্ত একটি করে উইকেট নিয়েছেন অভিষেক ঘটানো অংশুল কাম্বজ এবং রবীন্দ্র জাদেজা। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস।

