রানের পাহাড় ইংল্যান্ডের, লড়াইয়ে জিইয়ে রেখেছেন রাহুল-গিল

রানের পাহাড় ইংল্যান্ডের, লড়াইয়ে জিইয়ে রেখেছেন রাহুল-গিল

নিউজ ডেস্ক: হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছে গেছে চলতি ম্যানচেস্টার টেস্ট। এই মুহূর্তে ম্যাচ এমন একটি জায়গায় দাঁড়িয়ে যেখানে ভারত না জিততে পারলেও, তাদের কাছে ড্রয়ের রাস্তা খোলা রয়েছে। অন্যদিকে, ইংল্যান্ডের কাছেও সুযোগ রয়েছে ম্যাচ জেতার। আগামীকাল যদি দ্রুত টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারকে ইংল্যান্ডের বোলিং বিভাগ প্যাভিলিয়নে ফিরিয়ে দেয়, তাহলে তারা ম্যাচ সহজে ঝুলিতে তুলে নিতে পারবে। তবে এই মুহূর্তে এটা স্পষ্ট যে ভারত ম্যাচ বাঁচানোর জন্য লড়বে এবং ইংল্যান্ডের লক্ষ্য থাকবে যত তাড়াতাড়ি সম্ভব ভারতকে অলআউট করার। 

চতুর্থ দিনের খেলায় রীতিমত রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ৭ উইকেটে ৫৪৪ রান নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৬৬৯ রানে। অর্থাৎ ৩১১ রানে লিড নেয় তারা। প্রায় ৩ বছর পর শতরানের মুখ দেখেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ১৯৮ বলে ১৪১ রানের ইনিংস তিনি খেলেন এবং দলকে সাহায্য করেন স্কোরবোর্ডে বড় রান তোলার জন্য। ভারতীয় বোলাররা তেমন দাগ কাটতে সফল হননি। সর্বোচ্চ ৪টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

অন্যদিকে, লিড নিতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভার শেষ হওয়ার আগেই বিনা রানে প্যাভেলিয়ানে ফিরে যান যশস্বী জয়েসওয়াল এবং সাই সুদর্শন। তবে এরপর গোটা দিন দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকেন কেএল রাহুল ও অধিনায়ক শুভমান গিল। এই পর্যন্ত তাঁরা গড়েছেন ১৭৪ রানের পার্টনারশিপ। দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৭৪। রাহুল অপরাজিত রয়েছেন ৮৭ রানে এবং গিল ৭৮ রানে। এবার দেখার বিষয় যে অন্তিম দিন কি হয়। কোন পথে এগোয় ম্যাচ সেটাই এখন দেখার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *