গিল-রাহুলের পর ম্যাচ বাঁচালেন জাদেজা-সুন্দর

গিল-রাহুলের পর ম্যাচ বাঁচালেন জাদেজা-সুন্দর

নিউজ ডেস্ক: ম্যানচেস্টার টেস্টের অন্তিম দিনে এক অসাধারণ ক্রিকেট তুলে ধরা হলো টিম ইন্ডিয়ার তরফ থেকে। কেএল রাহুল ও শুভমান গিলের পর ম্যাচ বাঁচানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন দলের দুই তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। দুজনের সাহসী শতরানের ইনিংস বাঁচিয়ে দিল ম্যাচ। বিস্তারিতভাবে বলতে গেলে, সিরিজে টিকে রইলো ভারতীয় ক্রিকেট দল।

পঞ্চম দিন খেলতে নেমে কিছুক্ষণ পরই আউট হন রাহুল। অল্পের জন্য বঞ্চিত হন শতরান থেকে। ৯০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এরপর শতরান করেন অধিনায়ক শুভমান গিল। ১০৩ রান করে আউট হন তিনি। ২২২ রানে ভারত হারায় চারটি উইকেট। তখন অনেকের মাথায় পড়ে চিন্তার হাত। সকলেই ভাবতে শুরু করেন যে কি করে পরাজয় এড়াবে টিম ইন্ডিয়া।

তখনই সাহস দেখিয়ে দেওয়ালের মতো ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ধৈর্যের সঙ্গে খেলেন ইংল্যান্ডের বোলারদের এবং করেন শতরান। দুজনেই শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। সুন্দর অপরাজিত ছিলেন ১০১ রানে এবং জাদেজা ১০৭ রানে। ম্যাচের সেরা ঘোষণা করা ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে। এবার দেখার বিষয় যে অন্তিম টেস্টে সমতা ফেরাতে সফল হয় কিনা ভারতীয় ক্রিকেট দল।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *