নির্বাচকদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ সুন্দরের বাবার

নির্বাচকদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ সুন্দরের বাবার

নিউজ ডেস্ক: ম্যানচেস্টার টেস্ট ড্র হওয়ার পর এখন সকলের মুখে চলছে ভারতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের নাম। যেভাবে তিনি ধৈর্য ধরে ব্যাট করে ভারতকে পরাজয়ের মুখ থেকে বাঁচিয়েছেন, তা দেখে মুগ্ধ হয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। প্রাক্তন ক্রিকেট তারকারাও তাঁর ব্যাটিং দেখে বেশ খুশি হয়েছেন। বহু ক্রিকেটপ্রেমী এমনও দাবি করেছেন যে তাঁকে টানা কয়েকটি ম্যাচ সুযোগ দেওয়া হোক।

কিন্তু ছেলে এত ভালো ক্রিকেট তুলে ধরা সত্ত্বেও নির্বাচকদের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ওয়াশিংটন সুন্দরের বাবা। তিনি রীতিমতো বৈষম্যের অভিযোগ তুলেছেন নির্বাচকদের বিরুদ্ধে এবং দাবি করেছেন যে অন্য ক্রিকেটারদের ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হলেও ওয়াশিংটনকে তা দেওয়া হয় না। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেছেন যে টানা বাদ পড়ার পরও ওয়াশিংটন বিন্দুমাত্র ভেঙে যাননি, বরং তিনি বেশ শক্তিশালী রয়েছেন এবং মাঠে তার প্রমাণ দিয়েছেন। 

স্পিনার অলরাউন্ডারের বাবার বক্তব্য, “অন্য ক্রিকেটাররা ধারাবাহিকভাবে সুযোগ পেলেও আমার ছেলে পায় না। আমি মনে করি ম্যানচেস্টারে যেভাবে ওকে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছে, তেমনই ওকে বাকি ম্যাচগুলিতেও একই জায়গায় পাঠানো হোক। অন্তত একটানা দশটা ম্যাচে আমার ছেলেকে সুযোগ দেওয়া হোক। সামান্য কটা ম্যাচ খারাপ খেললেই ওকে বাদ দেওয়া হয়। কিন্তু অন্যের বেলায় সেই মানসিকতা দেখা যায় না। তবে ওকে বারবার বাদ দেওয়া সত্ত্বেও ও শক্তিশালী। তাই সকলেই এখন ওর খেলা দেখতে পাচ্ছে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *