“রোহিত-বিরাটের ব্যাটার হিসেবে অভাব বোঝেনি দল” বিস্ফোরক সঞ্জয়

“রোহিত-বিরাটের ব্যাটার হিসেবে অভাব বোঝেনি দল” বিস্ফোরক সঞ্জয়

নিউজ ডেস্ক: ম্যানচেস্টার টেস্টে যেভাবে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং বিভাগ পারফর্ম করেছে, তা মন জয় করেছে সকলের। একটা সময় অনেকেই ভেবেছিলেন যে ম্যাচ ও সিরিজ, দুটোই হাতছাড়া হয়ে গেছে। কিন্তু তখন সাহসের সঙ্গে চতুর্থ দিনে ব্যাট করেন কেএল রাহুল ও শুভমান গিল এবং অন্তিম দিনে একই কাজ করে দেখান দলের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। এক কথায় বলতে গেলে, ম্যাচের শুরুতে ইংল্যান্ড সকলের প্রশংসা পেলেও শেষে প্রশংসা পায় ভারত। 

তবে ভারতের ব্যাটিং বিভাগের ভালো পারফরম্যান্স নিয়ে প্রশংসা করার পাশাপাশি দুই প্রাক্তন তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক বক্তব্য পেশ করলেন প্রাক্তন তারকা সঞ্জয় মাঞ্জারেকার। তিনি দাবি করেন যে দুই তারকার অভাব বোধ করেননি দলের ক্রিকেটাররা কারণ সাম্প্রতিক সময়ে তাঁদের ব্যাট কথা বলেনি এবং কোন অবদান রাখতে পারেননি।

সঞ্জয় মাঞ্জারেকার বলেন, “শেষ দুটিতে সিরিজের রোহিতের গড় ছিল মাত্র ১০। অন্যদিকে বিরাটের গড় গত পাঁচ বছর ধরেই ৩০এর কাছে। সেক্ষেত্রে সিনিয়র ক্রিকেটার হিসেবে তাঁদের অভাব দল বুঝতে পারলেও, ব্যাটার হিসেবে বুঝতে পারেনি। তার কারণ সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুজনেই তেমন কোন অবদান রাখতে পারেনি।” প্রসঙ্গত, এই পর্যন্ত চারটি টেস্ট খেলা হয়েছে, যার মধ্যে ইংল্যান্ড জিতেছে দুটি এবং ভারত একটি। গত ম্যাচটি সিরিজের একমাত্র ম্যাচ যেটি ড্র হয়েছে। এবার দেখার বিষয় অন্তিম টেস্টের কি ফল হয়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *