ওভাল টেস্ট: জিততে মরিয়া ভারত-ইংল্যান্ড, ‘ম্যাচ অন’ দুপক্ষের জন্য

ওভাল টেস্ট: জিততে মরিয়া ভারত-ইংল্যান্ড, ‘ম্যাচ অন’ দুপক্ষের জন্য

নিউজ ডেস্ক: একেবারে শেষ প্রান্তে চলে এসেছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। চলতি ওভাল টেস্টে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দুজনের মধ্যে যেকেউ জিততে পারে। ইংল্যান্ডকে জিততে হলে উইকেট বাঁচিয়ে করতে হবে আরো ৩২৪ রান। অন্যদিকে, টিম ইন্ডিয়াকে জিততে হলে দ্রুত সবকটি উইকেট ফেলতে হবে ইংল্যান্ডের। এক কথায় বলতে গেলে, দুই দলের কাছেই ‘ম্যাচ অন’।

এদিন দুই উইকেটে ৭৫ রান নিয়ে খেলতে নেমে দারুন শুরু করে টিম ইন্ডিয়া। সেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ করতে সফল হন দলের তরুণ তারকা যশস্বী জয়েসওয়াল। এছাড়া দৃষ্টি আকর্ষণ করেছে আকাশ দ্বীপের ইনিংস। তিনি করেছেন ৬৬। ফের ব্যাট থেকে রান এসেছে দলের দুই তারকা স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের। জাদেজা করেছেন ৫৩ এবং শেষের দিকে ঝড়ের গতিতে রান করেন ওয়াশিংটন সুন্দর। তিনিও অর্ধশতরান হাকান। তাঁরও ব্যক্তিগত সংগ্রহ ৫৩। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯৬ রানে। অর্থাৎ ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা ৩৭৪।

এবারও ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি ভালই হয় ইংল্যান্ডের। ৫০ রানের পার্টনারশিপ করেন দলের দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। ১৪ ওভার শেষ হওয়ার এক বল বাকি থাকতেই সিরাজের বলে আউট হন ক্রলি। এক্ষেত্রে দেখার বিষয় যে ধৈর্যের সঙ্গে ব্যাট করে বাকি ৩২৪ রান করতে পারে কিনা ইংল্যান্ড। কি হবে ফলাফল? ম্যাচ যাবে কার ঝুলিতে? সিরিজ জিতবে ইংল্যান্ড নাকি ম্যাচ জিতে পরাজয় এড়াবে ভারত? কি হবে শেষ পর্যন্ত? এই মুহূর্তে এমন একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মনে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *