রিয়েল লাইফেও নায়ক পান্থ, সাহায্যের হাত বাড়ালেন এক মেধাবী ছাত্রীকে

রিয়েল লাইফেও নায়ক পান্থ, সাহায্যের হাত বাড়ালেন এক মেধাবী ছাত্রীকে

দেবজিৎ মুখার্জি: ২২ গজে যে তিনি নায়ক, তার লাগাতার প্রমাণ দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। একাধিকবার কঠিন মুহূর্ত থেকে তিনি দলকে জিতিয়েছেন ম্যাচ। যেভাবে পথ দুর্ঘটনা থেকে সুস্থ হয় ক্রিকেটের মাঠে কামব্যাক করেছেন, বিশ্ব ক্রিকেট তার প্রশংসা করেছে। সম্প্রতি, যেভাবে ভাঙ্গা পায় তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং করেছেন টেস্টে এবং অর্ধশতরানের ইনিংস খেলেছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এক কথায় বলতে গেলে, দিনদিন তিনি দলের স্তম্ভ হয়ে উঠছেন। 

তবে এবার পান্থ প্রমাণ করে দিলেন যে তিনি শুধু ক্রিকেটের মাঠেই নন, মাঠের বাইরেও নায়ক। ঘটনাটি কি? কর্নাটকের বাগলকোট জেলার জ্যোতি কানাবুর মাধ নামে এক মেধাবী ছাত্রী কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করতে চাইছিলেন। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় অভাব। কলেজে ভর্তি হওয়ার জন্য দরকার ছিল ৪০ হাজার টাকা। চিন্তায় কপালে হাত পড়েছিল জ্যোতির বাবার। বুঝে উঠতে পারছিলেন না যে কিভাবে টাকাটা জোগাড় করবেন। এই ঘটনা যায় পান্থের কানে এবং তিনি সঙ্গে সঙ্গে সেই টাকা দিয়ে দেন।

সমস্যার সমাধান হওয়ায় বেশ খুশি হন জ্যোতি এবং তিনি ধন্যবাদ জানান পান্থকে একটি চিঠিতে। তাতে লেখা, “বিসিএ করতে চেয়েছিলাম। কিন্তু টাকার অভাবে আমাদের গ্রামের এক ব্যক্তি অনিলকে যোগাযোগ করেন আমার বাবা। অনিল কর্নাটকের অক্ষয়কে বিষয়টি জানান এবং তাঁর মাধ্যম দিয়ে ঘটনাটি জানতে পারেন ঋষভ পান্থ। আমি ওনার কাছে কৃতজ্ঞ। সুস্থ রাখুন ওনাকে ঈশ্বর। আমি কৃতজ্ঞ অনিল ও অক্ষয়ের কাছেও। আমি কোনদিন তাঁদের অবদানও ভুলব না।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *