এশিয়া কাপ: দল নিয়ে শুরু পরিকল্পনা

এশিয়া কাপ: দল নিয়ে শুরু পরিকল্পনা

নিউজ ডেস্ক: শেষ মুহূর্তে যেভাবে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক করেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে, তা দেখে প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট বিশ্ব। ওভালে অন্তিম ম্যাচ তারা জিতেছে মাত্র ৬ রানে। সৌজন্যে পেস বিভাগের দাপট। অনেকে ভাবতেই পারেননি যে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলবে ভারত। যা অবস্থায় ছিল, তাতে অধিকাংশই ধরে নিয়েছিলেন যে ম্যাচ হাতের বাইরে হয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত তা জেতে ভারত এবং সিরিজ ড্র করে।

এবার সামনে দলের কাছে বড় পরীক্ষা আসন্ন এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে এই টুর্নামেন্ট। ইতিমধ্যেই দল নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গেছে নির্বাচকদের মধ্যে। হাতে খুব বেশি সময় নেই। তাই এখন থেকেই তাদের সুযোগ দেওয়া যেতে পারে, তা নিয়ে মাথা ঘামাতে শুরু করেছেন নির্বাচকরা। বলা ভালো, এই মুহূর্তে অনেককিছুই চলছে তাঁদের মাথায়। 

তবে জানা গিয়েছে যে শুভমান গিল, যশস্বী জয়েসওয়াল, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ারদের নিয়ে পরিকল্পনা চলছে। অন্যদিকে হার্দিক, অক্ষর, তিলক ও রিঙ্কু কমবেশি পাকাপাকি বলে মনে করা হচ্ছে। সঞ্জুকেও থাকবেন দলে। বুমরাহকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবং সিরাজকেও হয়তো বসানো হতে পারে। সেক্ষেত্রে আর্শদ্বীপ সিংয়ের সঙ্গে হর্ষিত রানা হয়তো বোলিং সামলাতে পারেন। ওয়াশিংটন ও কুলদীপেরও খেলার সম্ভাবনা রয়েছে। সূর্যকুমার যাদব ফিট নন এখনও। তিনি টুর্নামেন্টের আগে মাঠে ফিরবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। এক কথায় বলতে গেলে, ভেবেচিন্তে দল সাজাতে চান নির্বাচকরা। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয় এবং কাদের জায়গা দেওয়া হয়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *