দাপট অব্যাহত মোহনবাগানের, গোলের বন্যা বইয়ে উড়িয়ে দিল ডায়মন্ড হারবারকে

দাপট অব্যাহত মোহনবাগানের, গোলের বন্যা বইয়ে উড়িয়ে দিল ডায়মন্ড হারবারকে

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি ডুরান্ড কাপে দাপট অব্যাহত গত আইএসএল জয়ী মোহনবাগানের। শনিবার সল্টলেক স্টেডিয়ামে রীতিমতো দাপুটে ফুটবল খেলে তারা উড়িয়ে দিল ডায়মন্ড হারবারকে। গোলের বন্যা বইয়ে দিল তারা। ম্যাচের ফলাফল ৫-১। যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণত্বক ফুটবল খেলেছে তারা, তা মন জয় করেছে স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে তাদের অন্যান্য সমর্থকদের।

এদিন ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণ করা শুরু করে মোহনবাগান। অ্যাটাকিং ফুটবল খেলে তারা লাগাতার ভেদ করতে থাকে ডায়মন্ড হারবারের রক্ষণভাগকে। ১৯ মিনিটের মাথায় তারা পায় তাদের প্রথম গোল থাপার মাধ্যমে। যদিও তার কিছুক্ষণ পর কামব্যাক করে ডায়মন্ড হারবার। কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে সফল হয়নি তারা। ৩৫ মিনিটের মাথায় ম্যাকলারেনের গোলে ফের এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফলে। 

দ্বিতীয়ার্ধে গোলের পর গোল করতে থাকে মোহনবাগান। ৫২ মিনিটে দল পায় তাদের তৃতীয় গোল লিস্টনের দ্বারা। ৬৪ মিনিটে ডায়মন্ড হারবারের কাটা ঘায়ে নুন ছেটায় সাহাল চতুর্থ গোলটি করে। অন্তিম গোলটি আসে ৮০ মিনিটে। এবারের গোলদাতা কামিংস। এরপরও আপ্রাণ চেষ্টা করা হয় তাদের তরফ থেকে আরও কয়েকটি গোল করার। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি। ডায়মন্ড হারবারকে বেশ নড়বড়ে দেখায়। মোহনবাগানের আক্রমণের সামনে অত্যন্ত দিশাহীন দেখাচ্ছিল তাদের রক্ষণভাগকে। অবশেষে ম্যাচ শেষ হয় ৫-১। হাসিমুখে মাঠ ছাড়েন মোহনবাগানের ফুটবলার ও সমর্থকরা। এর সঙ্গে পরবর্তী রাউন্ডে চলে গেল তারা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *