“আমরা জিততে চেয়েছিলাম” দাবি সেঞ্চুরিয়ান ব্রেভিসের

“আমরা জিততে চেয়েছিলাম” দাবি সেঞ্চুরিয়ান ব্রেভিসের

নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার ডারউইনে হওয়া দ্বিতীয় ম্যাচে তারা অজিদের পরাজিত করল বড় ব্যবধানে এবং রুখে দিল তাদের উইনিং স্ট্রিক। ৫৩ রানে জিতেছে তারা। সৌজন্যে ব্যাট হাতে ডেওয়াল্ড ব্রেভিসের দুর্দান্ত শতরান এবং বল হাতে বশ ও মাফাকার বিধ্বংসী বোলিং। অন্যদিকে, অস্ট্রেলিয়ার তরফ থেকে মাত্র একজনই তাক লাগাতে পেরেছেন গোটা ম্যাচে আর সেটা হল টিম ডেভিড।

তবে মঙ্গলবারের ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটপ্রেমী, সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ডেওয়াল্ড ব্রেভিসের মারকুটে ইনিংস। ব্যাট হাতে তিনি করেছেন শতরান। ৫৬ বলে তিনি করেন ১২৫, যার মধ্যে রয়েছে ১২টি চার এবং ৮টি ছয়। এই শতরানের সঙ্গে তিনি এই ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করা ব্যাটার হয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রেভিস এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, “সত্যি বলতে আমি এই ব্যাপারে কিছু ভাবিনি। আমি সত্যিই ভগবানের কাছে ধন্য ম্যাচটি জেতার জন্য। আমরা জিততে চেয়েছিলাম। সকলেই নিজেদের ভূমিকা পালন করেছে। ওরা সবাই ভালো ক্রিকেটার এবং শক্তি দিয়ে বল মারে দড়ির উপরে। আজ আমরা ভালো খেলেছি। সেই কারণে এটা দারুণ।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *