“বাবরের পতনের কারণ কোহলির সঙ্গে তুলনা” কেন বললেন শাহজাদ?

“বাবরের পতনের কারণ কোহলির সঙ্গে তুলনা” কেন বললেন শাহজাদ?

নিউজ ডেস্ক: একটা সময় ছিল যখন বাবর আজমের ব্যাট বারবার কথা বলতো। বলা ভালো, তিনি ব্যাট করতে নামলেই ধরে নেওয়া হতো একটা শতরান পাকাপাকি আসতে চলেছে। বিস্তারিতভাবে বলতে গেলে, একটা সময়ে তিনি পাকিস্তান ক্রিকেটের হাল শক্ত করে ধরে রেখেছিলেন। এখানেই শেষ নয়, এমনকি বাবরকে ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটের বিরাট কোহলির সঙ্গেও তুলনা করা হতো।

কিন্তু এখন বাবর আর সেই বাবর নেই। তাঁর ব্যাট তেমন কথাই বলছে না। আগে তিনি নামলে অন্যান্য দলের বোলাররা চিন্তিত থাকতেন, সেই ব্যাপারটাই আর দেখা যাচ্ছে না। বরং বাবরকে বেশি চিন্তিত দেখাচ্ছে। যেই বল একটা সময়ে তিনি স্বাচ্ছন্দের সঙ্গে খেলতেন, এখন তা খেলতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি ডাহা ব্যর্থ, যা দেখে বেশ ক্ষুব্ধ হয়েছেন পাক ক্রিকেট সমর্থক থেকে শুরু করে দেশের প্রাক্তন তারকারা। এমনকি বিভিন্ন সমাজমাধ্যমে তাঁকে নিয়ে ট্রোল করাও শুরু হয়ে গেছে।

এবার বাবরকে কোহলির সঙ্গে তুলনা প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন পাক ক্রিকেটার আহমেদ শাহজাদ। কি বললেন তিনি? তাঁর বক্তব্য, “কোহলির সঙ্গে কারোর তুলনা চলে না। বিরাট একজন ক্রিকেটার ও আদর্শ। একজন ব্যাটার, ক্রিকেটার ও অ্যাথলিট হিসেবে ও অদ্বিতীয়। কারোর সঙ্গেই কারোর তুলনা করা উচিত নয় কারণ এতে একজন ক্রিকেটারের উপর চাপ তৈরি হয়, যা এখন বাবরের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ও বহুদিন ফর্মে নেই। বহুদিন সেঞ্চুরি পায়নি। ওর পতন ডেকে এনেছে কোহলির সঙ্গে তুলনা।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *