নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেই লজ্জার নজির গড়েছে পাকিস্তান, তা দেখে ক্ষুব্ধ হয়েছেন সেই দেশের ক্রিকেটপ্রেমীরা। ৮ থেকে ৮০, কেউই এই দুরবস্থা মেনে নিতে পারছেন না। যেভাবে ১০০ রানের নিচে অলআউট হয়েছে তারা, তা দেখে হতাশ হয়েছেন অনেকে। চারিদিক থেকে ধেয়ে আসছে নিন্দা ও সমালোচনার বন্যা। এখানেই শেষ হয়, বহু নেটিজেন এখন পাকিস্তান ক্রিকেট দলকে মিম মেটেরিয়াল বানিয়ে দিয়েছেন।
দলের এমন বিশ্রী পারফরম্যান্স দেখে ক্ষোভ উগড়ে দিয়েছেন বহু প্রাক্তন পাক তারকা। এবার এই পরিস্থিতি প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি। তাঁর বক্তব্য, কেরিয়ারের শুরুতে যেমন পারফর্ম করতেন এই ক্রিকেটাররা, এখন আর তা করেন না এবং তাঁদের দিয়ে বিজ্ঞাপন করানো যায়। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে বর্তমান পরিস্থিতি সামাল দিতে হলে কি করতে হবে।
বাসিত আলি বলেন, “কেরিয়ারের শুরুর দিকে এই ক্রিকেটারগুলি যেমন পারফর্ম করত, এখন আর তা করে না। শুধু বিজ্ঞাপনই করানো যায় এদের দিয়ে এখন। এরা কোচেদের কথা শোনে না। যখন ব্যাটিং কোচ পরামর্শ দেন, তখন এরা শুধু শোনার ভান করে। এই ক্রিকেটারদের ঝাঁকুনি দেওয়া দরকার। কিন্তু কেউ নেই তা করার মতো।”
