“ও লম্বা রেসের ঘোড়া” গিলকে নিয়ে বললেন শাস্ত্রী

“ও লম্বা রেসের ঘোড়া” গিলকে নিয়ে বললেন শাস্ত্রী

দেবজিৎ মুখার্জি: টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। প্রথম সিরিজ না জিতলেও নাটকীয়ভাবে ড্র করাতে পেরেছেন তিনি ঠান্ডা মাথায়। সিরিজের ফলাফল ২-২। এছাড়াও ব্যাট হাতে তিনি সিরিজে পেয়েছেন চারটি সেঞ্চুরি। এক কথায় বলতে গেলে, নেমেই সাকসেস পেয়েছেন গিল, ব্যাটিং ও ক্যাপ্টেন্সি, দুটোতেই। 

এই পরিস্থিতিতে গিলকেই দেশের ক্রিকেটের উদীয়মান তারকা বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, “ও লম্বা রেসের ঘোড়া। বহুদিন রাজত্ব করবে। ২৫ বছর বয়সে এই অভিজ্ঞতায় ও আরো উন্নতি করবে। ও ভালো ফর্মে রয়েছে। বেশ ঠান্ডা মাথার। দেখলেই বোঝা যায় রাজকীয়। বেশ সাবলীলভাবে ব্যাটিং করে এবং লম্বা ইনিংস খেলার ক্ষমতা রাখে।”

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ২-২ ফলাফলে। সিরিজের আগে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এছাড়া সবকটি টেস্ট খেলতে পারেননি জাসপ্রিত বুমরাহ। অন্তিম ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা হয়েছেন মহাম্মদ সিরাজ এবং সিরিজের সেরা হয়েছেন শুভমান গিল ও হ্যারি ব্রুক।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *