“বিরাটের বিদায়ী সংবর্ধনা প্রাপ্য” বোর্ডের কাজে ক্ষুব্ধ কারসন

“বিরাটের বিদায়ী সংবর্ধনা প্রাপ্য” বোর্ডের কাজে ক্ষুব্ধ কারসন

নিউজ ডেস্ক: যেভাবে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছেন শুভমান গিল ও তাঁর বাহিনী, তা প্রশংসা কুড়িয়েছে গোটা ক্রিকেট মহলের। ৮ থেকে ৮০, সকলেই মনে করছেন যে একটি নতুন ও তরুণ দলের জন্ম হয়েছে এই সিরিজ থেকে। ব্যাটিং হোক কি বোলিং হোক কি ফিল্ডিং, সব বিভাগেই যেভাবে পারফর্ম করেছেন দলের ক্রিকেটাররা, তা দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। 

তবে সিরিজ চলাকালীন একটি প্রশ্ন চারিদিকে ঘোরাফেরা করছিল যে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা বিরাট কোহলিকে মিস করছেন কিনা। যেভাবে সিরিজ শুরুর আগে তিনি হঠাৎ অবসর নিয়েছেন, তা জানতেই রীতিমতো মাথায় বাজ পড়েছিল দেশের ক্রিকেটপ্রেমীদের। বিস্তারিতভাবে বলতে গেলে, তা জানতে পেরে বেশ চাপে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সকলেরই বক্তব্য, এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে কিং কোহলির অবসর একটি বড় ধাক্কা।

এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার কারসন ঘাউড়ি। তিনি বলেন, “বিরাট কোহলি আরো কিছু বছর সহজেই টেস্ট খেলতে পারতো। কিন্তু ওকে সরে দাঁড়াতে বাধ্য করল কিছু বিষয়। ওকে বিদায়ী সংবর্ধনা পর্যন্ত দেওয়া হলো না, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আমাদের দেশের ক্রিকেটে ওর অবদান চরম। এটা ওর প্রাপ্য ছিল। কিন্তু বোর্ড গুরুত্বই দিলো না।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *