এশিয়া কাপের জন্য তৈরি স্কাই আর বুমরাহ

এশিয়া কাপের জন্য তৈরি স্কাই আর বুমরাহ

দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এখন ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী টার্গেট এশিয়া কাপ। এখন থেকেই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বা এক্সাইটমেন্ট এক আলাদা পর্যায়ে পৌঁছে গেছে এই টুর্নামেন্টকে ঘিরে। এখন থেকেই বহু ক্রিকেটপ্রেমী সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে এই সংক্রান্ত একাধিক পোস্ট করে চলেছেন। এক কথায় বলতে গেলে, সকলেই এখন অপেক্ষায় রয়েছে এশিয়া কাপ শুরু হওয়ার।

তবে তার আগে সুখবর ভারতীয় ক্রিকেট দলের জন্য। যাঁদের নিয়ে চিন্তায় ছিলেন নির্বাচন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট ও সমর্থক, তাঁরা এখন খেলার জন্য প্রস্তুত। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তারকা পেসার জাসপ্রিত বুমরাহ তৈরি টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। স্বাভাবিকভাবে, এটি একটি বড় প্লাস পয়েন্ট টিম ইন্ডিয়ার জন্য। দুই ক্রিকেটার খেললে, ব্যাটিং ও বোলিং বিভাগ, দুটিই যে শক্তিশালী থাকবে, তা না বললেও চলে।

সূত্র মারফত জানা গিয়েছে যে বুমরাহ খেলতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন এবং আগামী সপ্তাহেই নির্বাচক কমিটি তাঁর সঙ্গে আলোচনায় বসবেন। অন্যদিকে, সূর্যর ক্ষেত্রে জানা গিয়েছে যে সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষায় তিনি পাশ করেছেন এবং নির্বাচনী বৈঠকেও তিনি থাকবেন। এবার দেখার বিষয় যে কাদের দলে জায়গা দেওয়া হয় এশিয়া কাপের জন্য।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *