“অপেক্ষা করিও না” বৈভবকে এশিয়া কাপ খেলানোর পরামর্শ শ্রীকান্তের

“অপেক্ষা করিও না” বৈভবকে এশিয়া কাপ খেলানোর পরামর্শ শ্রীকান্তের

দেবজিৎ মুখার্জি: কাছাকাছি চলে এসেছে এশিয়া কাপ ২০২৫। ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের থেকে শুরু করে প্রাক্তন তারকা, কেউই অপেক্ষা করতে পারছেন না। বলতে গেলে, সকলেই অপেক্ষায় রয়েছে এখন টুর্নামেন্ট শুরু হওয়ার। ৮ থেকে ৮০, সকলেই এখন এই নিয়ে একাধিক পোস্ট করে চলেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। বিশেষ করে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ফ্যাকটারটাও রয়েছে, যা আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে।

তবে এশিয়া কাপ শুরুর আগে নির্বাচকদের বড় পরামর্শ দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। কি বললেন তিনি? প্রাক্তন তারকার মতে বৈভব সূর্যবংশীকে দলে সুযোগ দেওয়া দরকার। তিনি মনে করেন তরুণ তারকা শট সিলেকশন প্রমাণ করে দিয়েছে যে অল্প বয়সে তিনি কতটা পরিণত। এখানেই শেষ নয়, তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে তিনি চেয়ারম্যান হলে ১৬ বছর বয়সের আগেই বৈভবকে সিনিয়র দলে জায়গা দিয়ে দিতেন। 

কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেন, “সাহসী ক্রিকেট খেলতে হবে টিম ইন্ডিয়াকে। অপেক্ষা করিও না বৈভবকে। ও আগে পরিণত হোক, তারপর খেলানো হবে, কোন মানে নেই এসব কথা বলার। ইতিমধ্যেই বৈভব কিন্তু যথেষ্ট পরিণত। মাঠে ওর শট সিলেকশন তা প্রমাণ করে দিয়েছে। আমি যদি চেয়ারম্যান হতাম, তাহলে ওকে জায়গা করে দিতাম ১৬ বছর বয়সের আগে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *