“আমাদের হয়ে লড়েছেন গম্ভীর” হেড কোচের প্রশংসা শার্দুলের

“আমাদের হয়ে লড়েছেন গম্ভীর” হেড কোচের প্রশংসা শার্দুলের

দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট টেস্টে লাগাতার ব্যর্থতার পর ইংল্যান্ডের মাটিতে সাফল্য দেখে ভারতীয় ক্রিকেট দল। ২-১ ফলাফলে পিছিয়ে থাকার পর যেভাবে তারা সিরিজ ড্র করেছে, তা মন ছুঁয়েছে দেশের সকল ক্রিকেটেপ্রেমীর। বলা ভালো, সকলেই এখন অপেক্ষায় রয়েছে আসন্ন টেস্ট সিরিজের। এরই মাঝে দলের হেড কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করলেন দলের তরুণ অলরাউন্ডার শার্দুল ঠাকুর।

কি বললেন শার্দুল? এক সাক্ষাৎকারে তিনি জানান কিভাবে গম্ভীর একজন ক্রিকেটার হিসেবে সকলের হয়ে লড়াই করেছেন। তরুণ অলরাউন্ডার বলেন, “গম্ভীর আমাদের হয়ে লড়াই করেছেন একজন ক্রিকেটার হিসেবে। সকলের মধ্যে লড়াকু মানসিকতার ঢুকিয়ে দিয়েছেন। যদিও ওনার মধ্যে এমন মানসিকতা ছিল খেলোয়াড় জীবনেও। উনি সর্বদাই প্রস্তুত থাকেন লড়াই করতে দলের জন্য। ঝামেলার সময়ও এমনকি উনি একই থাকেন। উনি আমাদের মধ্যে এই মানসিকতা ঢুকিয়েছেন।”

শার্দুল ঠাকুর আরো বলেন, “জাতীয় স্তরে হোক কি আন্তর্জাতিক স্তরে, উনি অনেক ট্রফি জিতেছেন খেলোয়ার জীবনে। আমাদের সঙ্গে উনি সেই সকল অভিজ্ঞতা শেয়ার করেন। আমরা তার থেকেই অনুপ্রাণিত হয়েছি। সমালোচনা আসবে-যাবে। কিন্তু আসল ব্যাপার হলো এর মধ্যে থেকেও জেতা। সঠিক পথেই এগিয়ে চলেছি আমরা।” এবার দেখার বিষয় যে ইংল্যান্ডের মতো পরবর্তীতে টেস্ট সিরিজগুলিতেও সাফল্য পায় কিনা ভারতীয় ক্রিকেট দল।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *