দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে টেস্ট সিরিজ শেষ হয়েছে, তারপর থেকে উন্মাদনা পৌঁছে গিয়েছিল ক্রিকেটপ্রেমীদের এশিয়া কাপ নিয়ে। বলা ভালো, এখনো সকলে অপেক্ষায় রয়েছেন যে কবে টুর্নামেন্ট শুরু হবে। যদিও এর মধ্যে আসল কারণ ভারত বনাম পাকিস্তান ম্যাচ। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর যেমন সবকিছু গিয়েছে, তারপর থেকে এই ম্যাচ নিয়ে আগ্রহ আরো দ্বিগুণ হয়ে গিয়েছে সকলের।
এর মাঝে মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা করে দেওয়া হলো। অধিনায়কত্বের দায়িত্ব থাকবেন সূর্যকুমার যাদব। অন্যদিকে, ইংল্যান্ডের মাটিতে ভালো পারফরমেন্স দেওয়ার পুরস্কার পেলেন দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। তিনি দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন। এছাড়া দীর্ঘদিন পর লিমিটেড ওভার ফরম্যাটে দেখা যাবে জাসপ্রিত বুমরাহকেও। তবে জায়গা করতে পারেননি যশস্বী জয়েসওয়াল ও শ্রেয়াস আইয়ার।
একনজরে ভারতের দল: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা, জিতেশ শর্মা (উইকেটকিপার), রিঙ্কু সিং, কুলদীপ যাদব ও শিবম দুবে
একনজরে যাঁরা রয়েছেন স্ট্যান্ডবাইতে: প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল
