কিভাবে ক্রিকেটারদের প্রস্তুত করা হত তাঁর সময়ে? জানালেন রোহিত

কিভাবে ক্রিকেটারদের প্রস্তুত করা হত তাঁর সময়ে? জানালেন রোহিত

দেবজিৎ মুখার্জি: একটা সময়ে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে শুরু করে দীর্ঘতম ফরম্যাট, সবেতেই ব্যাট হাতে দাপিয়ে বেড়াতেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। যদিও পাঁচ দিনের খেলা ও ২০ ওভারের খেলা থেকে তিনি অবসর ঘোষণা করেছেন। তবে সম্প্রতি তাঁর টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানো একটি প্রশ্নের জন্ম দিয়েছে যে আদৌ তিনি মন থেকে সড়েছেন নাকি বাধ্য করা হয়েছিল সরে দাঁড়াতে। তবে দিনের শেষে একটা সময়ে তিনি এই ফরম্যাটের রাজা ছিলেন।

এবার রোহিত জানালেন কিভাবে তাঁদের সময়ে ক্রিকেটারদের প্রস্তুত করা হতো আন্তর্জাতিক স্তরে খেলার জন্য। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও জানান যে কিভাবে ছোটবেলা থেকে তাঁদের শেখানো হয় এবং তা ভবিষ্যতে কাজে লাগে। এক কথায় বলতে গেলে, হিটম্যান পুরো ট্রেনিং প্রসিডিউরটি তুলে ধরেন।

রোহিত বলেন, “আমাদের তৈরি করা হত যখন আমরা ক্রিকেট খেলতে শুরু করি প্রতিযোগিতামূলক স্তরে। এমনকী দুই অথবা তিন দিন ধরে চলে মুম্বাইয়ে ক্লাব ক্রিকেট ম্যাচ। তখনও আমরা এমনভাবেই প্রস্তুতি নিই। আমাদেরকে এভাবে খুব ছোটবেলা থেকেই শেখানো হয় এবং এর ফলে কিছুটা সহজ হয়ে যায় ভবিষ্যতে আসা পরিস্থিতি লড়াই করা।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *