বুমরাহের না থাকায় ভালো পারফরমেন্স নিয়ে নীরবতা ভাঙলেন সিরাজ

বুমরাহের না থাকায় ভালো পারফরমেন্স নিয়ে নীরবতা ভাঙলেন সিরাজ

দেবজিৎ মুখার্জি: শুভমান গিলের পাশাপাশি, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পর, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নয়নের মনি হয়ে উঠেছেন দলের তারকা পেসার মহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের মাটিতে তিনি যেই পারফরম্যান্স দিয়েছেন, তার প্রশংসা করেছেন অনেকেই। বিশেষ করে অন্তিম টেস্টের কীর্তি ছিল দেখার মতো। শেষ দিনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি, যার ফলে ৬ রানে জয় পায় ভারত।

তবে জাসপ্রিত বুমরাহের না থাকায় সিরাজের ভালো পারফরমেন্স জন্ম দিয়েছিল একাধিক প্রশ্নের। বিস্তারিতভাবে বলতে গেলে একটি বিতর্ক তৈরি হয়েছিল এই নিয়ে। কিন্তু এবার সেই বিষয়ে অবশেষে নিজের অবস্থান জানালেন সিরাজ। বলা ভালো, অবশেষে তিনি মুখ খুললেন এবং সকলকে বোঝালেন আসল বিষয়টি কি। পাশাপাশি, এটাও জানালেন তিনি কি করার চেষ্টা করেছিলেন।

মহাম্মদ সিরাজ বলেন, “এসব আলোচনা বন্ধ করার এখন সময় এসেছে। কে কি বলছে, তাতে আমি গুরুত্ব দিইনা, কারণ আমার সংগ্রাম অনেকেই জানেন না। তবুও আমি মনে করি যে এটা বন্ধ করার এবার সময় এসেছে। চোটের কারণে এবং ওয়ার্কলোডের কথা মাথায় রেখে জাস্সি ভাই না থাকায় চেষ্টা করেছি যাতে ভুলিনি ইউনিটের মধ্যে ইতিবাচকতা বজায় থাকে। আমার সতীর্থদের মধ্যে আমি এই বিশ্বাসটাই ছড়ানোর চেষ্টা করেছিলাম যে এটি আমরা করতে পারি।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *