এশিয়া কাপে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ শামির বড় মন্তব্য

এশিয়া কাপে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ শামির বড় মন্তব্য

দেবজিৎ মুখার্জি: সামনেই এশিয়া কাপ। আর কিছুদিন পর ফের দেখা যাবে হার্ডকোর টি-২০ স্টাইল ক্রিকেট। সকল দলই জোরদার প্রস্তুতি নিচ্ছে। পুরো মনোযোগের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন সকল ক্রিকেটার, যাতে মাঠে নিজেদের সেরাটা দিতে পারেন। পাশাপাশি, ক্রিকেটপ্রেমীরাও অপেক্ষায় রয়েছেন সেপ্টেম্বর মাসের ৯ তারিখের। এক কথায় বলতে গেলে, সেদিন থেকে সকলের চোখেই জমে যাবে টিভিতে। সকলেই মজা নেবেন টি-২০ ক্রিকেটের। 

তবে দলের জায়গা না পেয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা পেসার মহাম্মদ শামি। কি বললেন তিনি? তারকা পেসারের বক্তব্য, অনেকে চান তিনি অবসর নিক। পাশাপাশি, তিনি এই প্রশ্নও করেন যে তিনি কার জীবনে বাধা হয়েছেন যে তাঁরা তাঁর অবসর চাইছেন। এক কথায় বলতে গেলে, হতাশা থেকে তিনি রীতিমতো ক্ষোভ উগরে দেন।

শামি বলেন, “দেশের হয়ে বিশ্বকাপ জেতাই আমার একমাত্র স্বপ্ন। গতবার খুব কাছাকাছি এসে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি।” এরপরই তিনি ক্ষোভ উগরে দেন। তারকা পেসার বলেন, “আমাকে বলুক যদি আমাকে নিয়ে কারোর কোন সমস্যা থাকে। মনে হয় তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে যদি আমি অবসর নিই। কার জীবনে বাধা হয়েছি আমি যে আমার অবসর কামনা করে তারা?”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *