তিন নম্বরে সঠিক কে? মতামত জানালেন পুজারা

তিন নম্বরে সঠিক কে? মতামত জানালেন পুজারা

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে অন্যতম আলোচনার বিষয়, গত রবিবার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রাক্তন ভারতীয় তারকা চেতেশ্বর পুজারা। অনেকেই তাঁর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তাঁদের মতে, আরো কিছুদিন খেলা উচিত ছিল তাঁর। যেভাবে তিনি মাটি আঁকড়ে পড়ে থাকতেন, তার প্রশংসা করতেন সকলে। বলা ভালো, এখনো প্রশংসায় পঞ্চমুখ। একটা সময়ে তিন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন। 

তবে পুজারার অবসর নেওয়ার পর একাধিক প্রশ্ন জন্ম নিয়েছে ভারতীয় ক্রিকেটে, যার মধ্যে অন্যতম তিন নম্বরে ব্যাট করা। এখনো পর্যন্ত দল সেই জায়গায় তেমন কোন প্রভাবশালী ক্রিকেটারকে পেতে পারেনি, যার ফলে একটু হলেও সমস্যায় পড়তে হচ্ছে টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ডের বিরুদ্ধে কিছুদিন আগে শেষ হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে এই নিয়ে সমস্যায় পড়তে দেখা গিয়েছে।

এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন পুজারা। তিনি জানিয়ে দিলেন তিন নম্বরে কাকে বা কাদের ব্যাট করানো যেতে পারে। পুজারা বলেন, “বলা খুব কঠিন এই মুহূর্তে। বহু তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটার রয়েছে দলে। ভালোভাবে যাত্রা শুরু করেছে সাই সুদর্শন। কিছু সম্ভাবনা দেখেছি আমরা ওর ব্যাটিংয়ে। ৫০ রান করেছিল করুন নায়ারও। যদিও ও সাধারণত পাঁচ নম্বরে ব্যাট করে। এগিয়ে যাওয়ার জন্য বহু সম্ভাবনা দেখিয়েছে সাই ও করুন দুজনেই।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *