আরআরের হেড কোচের পদ থেকে পদত্যাগ দ্রাবিড়ের

আরআরের হেড কোচের পদ থেকে পদত্যাগ দ্রাবিড়ের

দেবজিৎ মুখার্জি: আইপিএলের পরবর্তী মরশুম শুরু হতে এখনো বহু দেরি। তবে তার আগে ঘটল এমন একটি ঘটনা যা, বলা ভালো, প্রায় সকলকেই চমকে দিয়েছে। কি সেই ঘটনা? আর রাজস্থান রয়্যালসের সঙ্গে দেখা যাবে না দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচের পদত্যাগের কথা জানিয়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় কি বলেছে রাজস্থান রয়্যালস? ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে বলা হয়েছে, “আমাদের বহু ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে রাহুল দ্রাবিড়ের নেতৃত্ব ও প্রভাব। একটি দারুণ সংস্কৃতি তৈরি করেছেন তিনি আমাদের ফ্র্যাঞ্চাইজিতে। আমরা তাঁকে আরো বড় পদের প্রস্তাব দিয়েছিলাম পর্যালোচনা ও পরিকল্পনা অনুযায়ী। কিন্তু তা গ্রহণ করেননি তিনি। আমাদের অভিযান তাঁর সঙ্গে শেষ হলো আইপিএল ২০২৬এর আগে। রাহুলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চায় রাজস্থান রয়্যালস, তাদের ক্রিকেটার ও অজস্র ভক্তরা।”

প্রসঙ্গত, রাজস্থান রয়্যালসের জার্সিতে ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছিলেন রাহুল দ্রাবিড়। পরে তিনি পালন করেন মেন্টরের ভূমিকা। একাধিক তরুণ ক্রিকেটেরকে গড়ে তোলার পেছনে তাঁর একটি বড় ভূমিকা রয়েছে। এবার দেখার বিষয় যে এরপর রাহুলকে কোনও দলের কোচ হিসেবে দেখা যায় কিনা। আগামী দিনে কি হিসেবে দেখা যাবে তাঁকে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটমহলে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *