এশিয়া কাপের ম্যাচগুলির টাইম পিছিয়ে দেওয়া হল আধঘন্টা করে

এশিয়া কাপের ম্যাচগুলির টাইম পিছিয়ে দেওয়া হল আধঘন্টা করে

দেবজিৎ মুখার্জি: দিন যত এগিয়ে আসছে, ততই উন্মাদনার মাত্রা দ্বিগুন হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। আসন্ন এশিয়া কাপ ঘিরে সমস্ত অংশগ্রহণকারী দলের ভক্তদের আগ্রহ একেবারে আকাশ ছুঁয়েছে। বলা ভালো, অন্য মাত্রায় পৌছে গেছে। সকলেই অপেক্ষা করছেন সেপ্টেম্বর মাসের ৯ তারিখের। সকলেই ৪০ ওভারের আগ্রাসী ও মারকুটে ক্রিকেট দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এক কথায় বলতে গেলে, এই মুহূর্তে সকল ক্রিকেটপ্রেমীই এশিয়া কাপ জ্বরে ভুগছেন।

তবে এবার আসন্ন এই টুর্নামেন্ট নিয়ে এল বড় আপডেট। প্রথমে ঠিক করা হয়েছিল যে স্থানীয় সময়ে সন্ধ্যা ৬টা ও ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ শুরু হবে। কিন্তু প্রতিযোগিতা শুরুর তিন দশেক আগে এসসিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হল যে রাতে হওয়া ১৮টি খেলার সময় পিছিয়ে দেওয়া হয়েছে আধঘন্টা করে। অর্থাৎ স্থানীয় সময় ৬টার পরিবর্তে হবে সাড়ে ৬টায় এবং ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে হবে রাত ৮টায়। একমাত্র ডে ম্যাচটি হবে স্থানীয় সময় বিকেল ৪টে এবং ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টাতেই।

কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে হঠাৎ ম্যাচের টাইম পিছিয়ে দেওয়া হল কেন। কোনো সঠিক কারণ জানানো হয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে আমিরশাহীর তাপমাত্রা বেড়ে গিয়েছে এবং তাতে সকল দল চিন্তিত। ক্রিকেটারদের যাতে খেলতে অসুবিধা না হয় অতিরিক্ত গরমে, তা নিশ্চিত করতেই ম্যাচগুলি আধঘন্টা করে পিছিয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *