রোকোর অবসর হঠাৎ শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন বিষ্ণোই

রোকোর অবসর হঠাৎ শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন বিষ্ণোই
India's Virat Kohli (R) and captain Rohit Sharma gestures during the second one-day international (ODI) cricket match between India and Sri Lanka at the R. Premadasa International Cricket Stadium in Colombo on August 4, 2024. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে এই ফরম্যাটকে চিরকালের জন্য টাটা করেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা, যা দেখে হতাশ হয়েছিলেন অনেকেই। বহু ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা, এখনো মনে করেন যে দুজনের মধ্যে অনেক ক্রিকেট বাকি ছিল দেওয়ার মতো। শুধু তাই নয়, আজও অনেকে এটাই মনে করেন যে দুজনের স্বেচ্ছায় অবসর নিতে চাননি, বরং চাপ দেওয়া হয়েছে সরে দাঁড়ানোর জন্য। 

তবে দুজনের শূন্যতা পূরণ করা সম্ভব নয় বলে মনে করছেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার রবি বিষ্ণোই। কি বক্তব্য তাঁর? তিনি মনে করেন ভারতীয় ক্রিকেটের জন্য রোকো যা করেছেন, এই মুহূর্তে কেউ নেই তার ধারেকাছে। এখানেই শেষ নয়, তিনি আরো মনে করেন যে দুই তারকারই ভালো বিদায় সংবর্ধনা প্রাপ্য এবং প্রশ্ন তোলেন কে পূরণ করবেন দুজনের তৈরি করা শূন্যতা।

রবি বিষ্ণোই বলেন, “আমার মতে দুজনে ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে, এই মুহূর্তে কেউ নেই তার ধারেকাছে। দুজনেরই ভালো বিদায় সংবর্ধনা প্রাপ্য আমার মতে। আশা করি সেটা হবে একদিনের ক্রিকেটে বিদায় মুহূর্তে। তখনই যেন বিদায় নিতে পারে ওরা যখন ওরা সেটা চাইবে। কিন্তু ওদের অবসর আচমকা শূন্যতা তৈরি করেছে। সেটা কে পূরণ করবে?”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *