বন্যায় ক্ষতি হওয়া পাঞ্জাবের মানুষদের পাশে থাকার বার্তা গিলের

বন্যায় ক্ষতি হওয়া পাঞ্জাবের মানুষদের পাশে থাকার বার্তা গিলের

দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে যেভাবে অধিনায়ক ও ব্যাটার হিসেবে পারফর্ম করেছেন শুভমান গিল, তারপর থেকে তিনি হয়ে উঠেছেন সকলের নয়নের মনি। দীর্ঘ ব্যর্থতার পর যে সাফল্য তিনি দলকে দিয়েছেন ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে, তারপর থেকে সকলে তাঁর প্রশংসায় পঞ্চমুখ। এই দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার নির্বাচকরা তাঁকে দিয়েছেন আসন্ন এশিয়া কাপ দলে জায়গা দিয়ে। শুধু তাই নয়, তাঁকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এবার বন্যায় ক্ষতি হওয়া পাঞ্জাবের মানুষদের পাশে থাকার বার্তা দিলেন শুভমান গিল। নিজের সোশ্যাল মিডিয়া থেকে তিনি লেখেন, “আমি ভীষণ মর্মাহত এটা দেখে যে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যার ফলে বহু ক্ষতি হয়েছে। কিন্তু এটা আমার বিশ্বাস যে প্রকৃতির সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে সর্বদা প্রস্তুত পাঞ্জাব। আমরা হারতে শিখিনি এবং ফের ঘুরে দাঁড়াবো। আমার এই বিশ্বাস আছে। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা যেন সকল মানুষ স্বাভাবিক ছন্দে ফিরে যেতে পারেন শীঘ্রই।”

উল্লেখ্য, পাঞ্জাবে বন্যায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। জানা গিয়েছে, প্লাবিত হয়েছিল মোট ১৩০০ গ্রাম। ১২২টি ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে  ৬,৫৮২ জন ক্ষতিগ্রস্তকে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *