এশিয়া কাপ ২০২৫: টিকিট বুকিং পোর্টাল খুলে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল

এশিয়া কাপ ২০২৫: টিকিট বুকিং পোর্টাল খুলে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল

নিউজ ডেস্ক: আর খুব বেশি দিন বাকি নেই আসন্ন এশিয়া কাপের। ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে পৌঁছে গিয়েছে এই টুর্নামেন্টকে ঘিরে। কেউই যেন আর অপেক্ষা করতে পারছেন না। তার উপর ভারত বনাম পাকিস্তান ম্যাচ ফ্যাক্টরটাও রয়েছে। সম্প্রতি, দুই দেশের মধ্যে যেই সম্পর্ক তৈরি হয়েছে পহেলগাঁও ঘটনার পর, তারপর এই ম্যাচ আরো প্রেস্টিজ ফাইট হয়ে উঠেছে। সব মিলিয়ে, অংশগ্রহণকারী সকল দেশের ক্রিকেটপ্রেমীরা এই টুর্নামেন্টের এক্সাইটমেন্ট নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। 

এই উন্মাদনার মধ্যে টিকিট বুকিং পোর্টাল খুলে দেওয়া হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে। তাদের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বুক করার সময় তিনটি আলাদা প্যাকেজ থেকে টিকিট বেছে নিতে পারবেন ভক্তরা। 

কি সেই প্যাকেজগুলি? ‘গ্রুপ এ’ ম্যাচের টিকিট অন্তর্ভুক্ত প্রথম প্যাকেজে। প্রাথমিক মূল্য ৪৭৫ দিরহাম (১১ হাজার ভারতীয় টাকা অনুযায়ী), সুপার ফোরের ম্যাচের টিকিট অন্তর্ভুক্ত দ্বিতীয় প্যাকেজে। এর প্রাথমিক মূল্য ৫২৫ দিরহাম (১২,৫০০ ভারতীয় টাকা অনুযায়ী) এবং দু’টি সুপার ৪ ম্যাচের টিকিট কেনার সুযোগ দিচ্ছে তৃতীয় প্যাকেজ। ফাইনালের টিকিট থাকছে এর মধ্যেই। প্রাথমিক মূল্য ৫২৫ দিরহাম (১২,৫০০ ভারতীয় টাকা অনুযায়ী)।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *