কেসিএলের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না সঞ্জু

কেসিএলের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না সঞ্জু

নিউজ ডেস্ক: আসন্ন এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ও উন্মাদনা রীতিমতো আকাশ ছুঁয়েছে। সকলেই অপেক্ষায় রয়েছেন চলতি মাসের ৯ তারিখের। তার উপর ভারত-পাক ম্যাচ ফ্যাক্টর তো রয়েছেই। এটি শুধু ম্যাচ নয়, বরং এক মানসম্মানের লড়াই দুই দেশের জন্য। এখন থেকেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে এই টুর্নামেন্ট সংক্রান্ত পোস্ট করা চালু হয়ে গিয়েছে।

তবে তার আগে চলতি কেরালা ক্রিকেট লিগে বড় দুঃসংবাদ কচি ব্লু টাইগার্সের জন্য। যেহেতু আসন্ন এশিয়া কাপে দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন, তাই তিনি এবারের কেসিএলের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না। ৪ সেপ্টেম্বর ভ্রমণ করবেন সঞ্জু। লাগাতার চারটি ম্যাচে পঞ্চাশের উপর ইনিংস খেলা ক্রিকেটার যদি হঠাৎ মরশুমের বাকি ম্যাচগুলি না খেলতে পারেন, তা স্বাভাবিকভাবেই এক বড় ধাক্কা হয় যেকোন দলের কাছে। একই অবস্থা কচি ব্লু টাইগার্সের।

প্রসঙ্গত, বর্তমানে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট, অর্থাৎ ২০ ওভারের ক্রিকেটে বেশ দারুন ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন। এখনো পর্যন্ত তাঁর ও অভিষেক শর্মার ওপেনিং জুটি ভালোই ফল দিয়েছে টিম ইন্ডিয়াকে। তবে যেহেতু শুভমান গিল এবার দলে সুযোগ পেয়েছেন, তাই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সঞ্জুর প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে ঘিরে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *